চট্টগ্রামের সাতকানিয়ায় কোরবানির ঈদে পশু বিক্রির হাট জমে ওঠার আগেই আলোচনায় চলে এসেছে এক ষাঁড়। নাম তার ‘কালো মানিক’। অথচ এখনো কোনো হাটে তোলা হয়নি তাকে। বিশাল দেহ, চকচকে কালো রঙ, শান্ত স্বভাব আর সুঠাম গড়নে এই ষাঁড় যেন হাটের রাজা হয়ে উঠেছে বাজারে না এসেই। দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা।উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামনি এলাকার খামারি আবু শাহ আলম নিজ খামারে সন্তানের মতো করে লালন-পালন করেছেন এই পাকিস্তানি শাহিওয়াল জাতের ষাঁড়টিকে। খামারটি ঘিরেই যেন এখন ছোটখাটো ঈদমেলা।খামারে গিয়েই দেখা গেল, কালো মানিককে ঘিরে স্থানীয়দের উৎসাহের কমতি নেই। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। অনেকেই খামার ঘুরে শুধু কালো মানিক দেখতে এসেছেন বলে জানান। খামারেই আছে আরও ২৫টি ষাঁড়। সবই দেশি জাতের। তবে কালো মানিক যেন আলাদা করে আলো কাড়ছে সবার।খামারি আবু শাহ আলম বলেন, প্রাকৃতিক খাবারে বড় করেছি। কোনো হরমোন বা ইনজেকশন নেই। দিনে তিনবার খাবার দেই। নিজের সন্তানের মতো যত্ন নেই। তিনি বলেন, কালো মানিকের বর্তমান ওজন প্রায় ১৭ মণ। দৈর্ঘ্য ৬ হাত, উচ্চতা ৪ হাত। প্রতিদিনই মানুষ আসে কালো মানিককে দেখতে। কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সাতকানিয়ায় এ বছর কোরবানির পশুর চাহিদা রয়েছে ৪৫ হাজার ৩৭১টি, অথচ বিক্রির উপযোগী প্রস্তুত পশু আছে ৪৭ হাজার ১২৪টি। অর্থাৎ চাহিদার চেয়েও সরবরাহ বেশি। তবু বাজারে বেচাকেনা জমে ওঠেনি। উপজেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী হাট ঘুরে দেখা গেছে, পশু আছে, বিক্রেতা আছে, ক্রেতাও আসছেন—তবে বেশিরভাগই যাচাই-বাছাই করে চলে যাচ্ছেন। দাম বেশি, আবার বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থাও দুর্বল। ফলে অনেকেই শেষ সময়ের অপেক্ষায়।সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে পশুর হাট ও খামারে নজরদারির জন্য ৫টি দল গঠন করা হয়েছে। তারা পশুর স্বাস্থ্যের সার্টিফিকেট, ভ্যাকসিন নিশ্চিত করা ও হরমোন ইনজেকশন ব্যবহার রোধে কাজ করছেন।তিনি আরও বলেন, এ বছর খামারিরা অনেক সচেতন। বেশিরভাগ গরু প্রাকৃতিক উপায়ে লালন করা হয়েছে। তবে হাটে গতি আসবে মূলত ঈদের ২-৩ দিন আগে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার Read more

পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

জম্মু-কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় Read more

বুটেক্সের শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি!
বুটেক্সের শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি!

সারাদেশে চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনকে ঘিরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বিরাজ করছে। বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ Read more

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ Read more

ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা
ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন