ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়া ও এর পারমাণবিক প্রভাব নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পরিষদ। সোমবার (১৬ জুন) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থার প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই জরুরি বৈঠকের আহ্বান জানায় ইরান। পরে রাশিয়া, চীন এবং ভেনেজুয়েলা এ উদ্যোগকে সমর্থন জানায়। জানা গেছে, প্রাথমিকভাবে ইরান একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করতে চাইবে। তবে ধারণা করা হচ্ছে ইরান প্রয়োজনীয় সমর্থন পাবে না। তাই ইরান এখন একটি সাধারণ বিবৃতি দিতে চায়, যেখানে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতি প্রতিবাদ জানানো হবে।জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) অনুযায়ী, পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ থাকলেও তা সমাধানের জন্য সামরিক শক্তি ব্যবহারকে সমর্থন করা হয় না।ইরান চাইছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আইএইএ’র পরিচালনা বোর্ড ইসরায়েলের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্ট প্রতিক্রিয়া জানাক। তবে বর্তমান বৈশ্বিক কূটনৈতিক পরিস্থিতিতে এমন কোনো আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকরা।সূত্র: বিবিসি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নরসিংদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে চার সন্তানের মানসিক ভারসাম্যহীন জননী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে Read more

স্টেডফাস্টের সেবায় বিপাকে উদ্যোক্তারা, ক্ষতিপূরণ চেয়ে ক্ষোভ
স্টেডফাস্টের সেবায় বিপাকে উদ্যোক্তারা, ক্ষতিপূরণ চেয়ে ক্ষোভ

বর্তমানে লেখাপড়ার পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার অনেক সাধারণ ছাত্র অনলাইনে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এসব জেলার Read more

আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়
আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়

১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা Read more

ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকা আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের প্রথমদিন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) Read more

তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ নির্বাচনে কার্যকরের আবেদন বিএনপির আইনজীবীর
তত্ত্বাবধায়ক সরকার চতুর্দশ নির্বাচনে কার্যকরের আবেদন বিএনপির আইনজীবীর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর করার আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীমের আইনজীবী জয়নুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন