জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। ওএমআর মেশিনে ভোট গণনা না করার সিদ্ধান্তে ওই শিক্ষিকাকে হারিয়েছেন বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মরদেহ আনতে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।আদিব বলেন, ‘ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনা করার সিদ্ধান্ত ভুল ছিল। এই কারণে শিক্ষিকাকে হারিয়েছি আমরা।’জাকসু নির্বাচনে ভোট কারচুপির মতো কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে তকমা লাগিয়ে দোষ চাপিয়ে নির্বাচন কমিশনকে ওএমআর মেশিনে গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে একটি দল। এর নিন্দা জানাচ্ছি।’দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে শিক্ষিকার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান শিবিরের ভিপি প্রার্থী।জাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। সকালে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন হোসেন মৃত ঘোষণা করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে সেলিম-শামীম ওসমানসহ ১৯৬ জনের নামে মামলা
নারায়ণগঞ্জে সেলিম-শামীম ওসমানসহ ১৯৬ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি Read more

দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন
দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা গেট সংলগ্ন লিটনের হোটেলের পেছনের ডোবা (পরিত্যাক্ত পুকুর) থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর লাশ ফায়ার Read more

ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার
ফরিদপুরে কৃষকদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক দল নেতা ওবায়দুর রহমান মুন্সিকে (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী Read more

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের লক্ষ্যে চাহিদা চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন