বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। তাই আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের কাছ থেকে ১ দশমিক ২ বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ। এতে সম্মতি দিয়েছে তারা। আর ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে।ট্রাম্পের শুল্কনীতি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে, এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ট্রাম্পের নতুন শুল্কনীতিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ। তিন মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। Read more

যশোরে বাড়ছে হামের প্রাদুর্ভাব, শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা
যশোরে বাড়ছে হামের প্রাদুর্ভাব, শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে মাত্র দুটি শয্যার বিপরীতে বর্তমানে Read more

ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৫৩ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৫৩ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

ট্রাম্পের শুল্ক: আইফোনের দাম হতে পারে ২ লাখ ৭৮ হাজার টাকা
ট্রাম্পের শুল্ক: আইফোনের দাম হতে পারে ২ লাখ ৭৮ হাজার টাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে ব্যাপকভাবে বেড়ে যেতে পারে আইফোনের দাম। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫৪ শতাংশ পর্যন্ত Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন