ঝুঁকিপূর্ণ সেতু, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষভাঙা সেতু, চলাচলে দুর্ভোগ, দেখার যেন কেউ নেই। নাটোরের সিংড়া উপজেলার চৌ-গ্রামে ভাঙা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো জনগণকে। এতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন ওই সড়কের পথচারীরা। আর তাই দুর্ঘটনা এড়াতে দ্রুতই ভাঙা সেতুটি মেরামতের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।সতর্কতার জন্য গত শুক্রবার সেখানে চৌগ্রাম ইয়ুথ ক্লাবের উদ্যোগে সেতুর দুই পাশে বিপজ্জনক সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসী জানায়, এই সেতুটি নির্মিত হয় জমিদার আমলে। চৌগ্রাম দিয়ে মহাসড়কে যেতে বিকল্প রাস্তা থাকলেও জামতলী হাট ও স্কুলে যেতে এখানকার জনসাধারণ এই সেতুটি ব্যবহার করেন। এমনকি, চৌগ্রাম স্কুল অ্যান্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, শ্মশান ও কেন্দ্রীয় কবরস্থানে যেতেও এই ভাঙা সেতুটি ব্যবহার করা হয়। এ প্রসঙ্গে চৌগ্রাম ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ আলী শেখ বলেন, ‘খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে এখানকার জনসাধারণকে। আমরা সতর্কতার জন্য সাইনবোর্ড টাঙিয়েছি। সেতুটি মেরামত করে সকলের চলাচলের উপযোগী করতে সিংড়ার ইউএনও মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।’সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘সেতুটি পরিদর্শনের জন্য প্রকৌশলীকে পাঠিয়েছি। উনার প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট হাসনাত কাইয়ূমের মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের Read more

তাহিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ৬০ পিচ ইয়াবাসহ আল ফয়সাল (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ইয়াবা ব্যবসায়ী নাগরপুর গ্রামের Read more

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোটভাই খুন হয়েছে। নিহতের নাম লাল চাঁন (২২)।  এ ঘটনায় ঘাতক বড় ভাই জালাল উদ্দিন Read more

লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর Read more

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার Read more

জানা গেল কত টাকা জমেছে পাগলা মসজিদের অ্যাকাউন্টে
জানা গেল কত টাকা জমেছে পাগলা মসজিদের অ্যাকাউন্টে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে এ পর্যন্ত জমা হয়েছে মোট ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা। কিশোরগঞ্জ জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন