ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোটভাই খুন হয়েছে। নিহতের নাম লাল চাঁন (২২)।  এ ঘটনায় ঘাতক বড় ভাই জালাল উদ্দিন (৩৫)- কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত লাল চাঁন ও জালাল উদ্দিন ঐ এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে। এর মধ‍্যে নিহত লাল চাঁন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান।তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ‍্যে বিরোধ চলছিল। ঘটনার সময় বিষয়টি নিয়ে তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করছিলেন। এ সময় দুই ভাইয়ের মধ‍্যে তর্ক শুরু হলে হঠাৎ জালাল উদ্দিন ছোট ভাই লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দেয়। এতে লাল চাঁন মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ওসি আরও জানান, ঘাতক জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন‍্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়ায় ৭০ স্থানে মার্কিন বিমান হামলা, অংশ জর্ডানেরও
সিরিয়ায় ৭০ স্থানে মার্কিন বিমান হামলা, অংশ জর্ডানেরও

সিরিয়ার পালমিরায় মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলার পর বড় ধরনের সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি ও সামরিক Read more

জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনো আইসিইউতে রয়েছেন। তবে তার জ্ঞান ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল Read more

নাটোরে বেড়ানোর কথা বলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামী গ্রেপ্তার
নাটোরে বেড়ানোর কথা বলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামী গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে Read more

হাদিকে গুলি চালায় ফয়সাল, বাইকের চালক ছিলেন আলমগীর: ডিএমপি
হাদিকে গুলি চালায় ফয়সাল, বাইকের চালক ছিলেন আলমগীর: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে Read more

ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা
ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন Read more

ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে
ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে

ময়মনসিংহ নগরের গুলকিবাড়ি এলাকায় একটি বহুতল ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন