কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে এ পর্যন্ত জমা হয়েছে মোট ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন।দীর্ঘ ৪ মাস ১২ দিন পর শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা।এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ২৫০ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৩২০ জন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও মসজিদ-মাদ্রাসার ৩০ জন কর্মকর্তা-কর্মচারীও অংশগ্রহণ করেছেন।পাগলা মসজিদ সূত্রে জানা গেছে, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয় মোট ১১ বার। এই ১১ বারে দানবাক্স থেকেই পাওয়া যায় ৫৬ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৬৬০ টাকা। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে বিপুল পরিমাণ।এছাড়া গত বছরের (৩০ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খুলে রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়। এর আগে একই বছরের (১৭ আগস্ট) পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া যায় ৭ কোটি ২২লাখ ১৩ হাজার ৪৬ টাকা। একই বছরের (২০ এপ্রিল) পাগলা মসজিদের দানবাক্স খুলে ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়। ২০২৪ সালে মোট তিনবারে ২৩ কোটি ২২ লাখ ১৪ হাজার ৮৮৭ টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায় বিপুল পরিমাণ। মসজিদের দান থেকে পাওয়া কিছু অর্থের সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়।কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, আমি আসার পর সবাই জানতে চেয়েছেন মোট টাকার পরিমাণ, শুধু আপনারা না এটা দেশবাসীর জানা উচিত। এর আগের দায়িত্বপ্রাপ্তরা কেন জানায়নি সেটা আমি বলতে পারব না। আমার মনে হয়েছে এখানে স্বচ্ছতা প্রয়োজন। বর্তমানে মসজিদের অ্যাকাউন্টে জমা রয়েছে মোট ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা।সংশ্লিষ্টরা জানান, মসজিদ-মাদ্রাসাসহ আকর্ষণীয় একটি ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এতে অর্ধলাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। একইসঙ্গে পাঁচ হাজার মহিলারও আলাদাভাবে নামাজের ব্যবস্থা থাকবে। সেটির পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে। তারা যাচাই-বাছাই করে ডিজাইন ও নকশা চূড়ান্ত করে দিলেই দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে। এতে প্রাথমিক খরচ ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। কাজ শুরু হলে টাকা বাড়তেও পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য মোদিকে দায়ী করলেন দক্ষিণী অভিনেতা
ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য মোদিকে দায়ী করলেন দক্ষিণী অভিনেতা

চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার এ তালিকায় নাম উঠেছে দক্ষিণী অভিনেতা প্রকাশ Read more

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৩৬৬টি Read more

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, একদিনের ইস্টার যুদ্ধবিরতির পর তিনি আরও Read more

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নাটোরের সিংড়ায় মকছেদ হাজী (৬২) নামে একজন পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে Read more

আ.লীগ নেতা থেকে বিএনপির কমিটিতে গিয়েও গ্রেপ্তার 
আ.লীগ নেতা থেকে বিএনপির কমিটিতে গিয়েও গ্রেপ্তার 

সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম রানা (৩৮) কে গ্রেপ্তার করেছে Read more

ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন