চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ২০ দশমিক ৫৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।রোববার (১৫ জুন) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে খেলাপি ঋণের হার ও পরিমাণ উভয়ই উল্লেখযোগ্য হারে বেড়েছে।গত বছরের শেষ প্রান্তিক অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা। সেসময় খেলাপির হার ছিল ১৭ দশমিক ৮৩ শতাংশ।অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ৫২ হাজার ৫৮১ কোটি ৮৬ লাখ টাকা। একইসঙ্গে খেলাপির হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৭০ শতাংশ বেশি।বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণের এ ঊর্ধ্বগতি দেশের ব্যাংকিং খাতের জন্য বড় একটি ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। দ্রুত আইনি ও কাঠামোগত সংস্কার না আনলে অর্থনৈতিক প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল
যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল

যমুনা রেলসেতুর পিলারের নিচে দেখা দেয়া ক্ষুদ্র ফাঁকাস্থান গুলী প্রকৃতপক্ষে ফাটল নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্যমতে, “এগুলো ফাটল নয় Read more

নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের
নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের

বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল Read more

প্রেমের সম্পর্ক না মেনে অন্যত্র বিয়ে দিতে চাওয়ায় কিশোরীর আত্মহত্যা
প্রেমের সম্পর্ক না মেনে অন্যত্র বিয়ে দিতে চাওয়ায় কিশোরীর আত্মহত্যা

নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে শাহিনা আক্তার নীরা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

নেত্রকোনার নিখোঁজ ছাত্রদল নেতা, উদ্ধার হলো শুধু মোটরসাইকেল
নেত্রকোনার নিখোঁজ ছাত্রদল নেতা, উদ্ধার হলো শুধু মোটরসাইকেল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীম (৩০) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। শনিবার (০৫ জুলাই) রাতে একটি সেতুর নিচ Read more

এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা
এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলের সংবাদমাধ্যম Read more

আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক
আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২ কোটি দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি) লটারি জিতলেন বাংলাদেশি একজন ট্যাক্সিচালক। তার নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন