সুনামগঞ্জের তাহিরপুরে ৬০ পিচ ইয়াবাসহ আল ফয়সাল (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ইয়াবা ব্যবসায়ী নাগরপুর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সাড়ে ৩ টার সময় অভিযান চালিয়ে বাদাঘাট বাজারের আলহাজ্ব জয়নাল আবেদীন মার্কেটের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে ফয়সালকে আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজুল ইসলাম।এ সময় তার সাথে থাকা উপজেলার ইয়াবা সম্রাট কুনাটছড়া গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে রহমত আলী (৩৮) দৌড়ে পালিয়ে যায়।এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে কুনাটছড়া গ্রামের রহমত আলী ও নাগরপুর গ্রামের ফয়সাল বাদাঘাট এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সাপ্লাই ও বিক্রয় করে আসছে। গতকাল রাত সাড়ে ৩ টায় ইয়াবা সম্রাট রহমত আলী ও ফয়সাল বাদাঘাট বাজারে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমি (এস আই হাফিজুল ইসলাম) সঙ্গীসহ পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় বাদাঘাট বাজারে আলহাজ্ব জয়নাল আবেদীন মার্কেটের দক্ষিণ পাশের রাস্তা থেকে ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে আটক করলেও ফয়সালের সাথে থাকা ইয়াবা সম্রাট রহমত আলী দৌড়ে পালিয়ে যায়। পরে ফয়সালের দেহ তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘আটক ইয়াবা ব্যবসায়ী ফয়সালসহ রহমত আলীকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবং আইনি প্রক্রিয়া শেষে আটক ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে কোর্ট হাজতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার, প্রজ্ঞাপন জারি
১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার, প্রজ্ঞাপন জারি

সুপ্রিম কোর্টের ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠানো হয়।বৃহস্পতিবার (১০ জুলাই) আইন মন্ত্রণালয়ের আইন ও Read more

বিসিবি’র সভা আগামীকাল, আলোচনায় যা থাকছে
বিসিবি’র সভা আগামীকাল, আলোচনায় যা থাকছে

আগামীকাল সোমবার (৩ নভেম্বর)  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হবে। দুপুর ৩টায় বিসিবি কার্যালয়ে শুরু হবে এই গুরুত্বপূর্ণ Read more

সৌদি থেকে বিকল্প পথে দেশে আসছে আরও ১ লাখ টন জ্বালানি তেল
সৌদি থেকে বিকল্প পথে দেশে আসছে আরও ১ লাখ টন জ্বালানি তেল

হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে।লোহিত Read more

ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে
ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে

জাতীয় সংসদ ভবনের পেছনে, স্বামীর কবরের পাশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাহিত হয়েছেন। লাখো লাখো মানুষের উপস্থিতিতে Read more

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য Read more

বাজারে আসছে গুগল পিক্সেল-১০
বাজারে আসছে গুগল পিক্সেল-১০

টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে আজ বুধবার। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন