সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী ইদুকোনা এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৯টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ জুন) ভোরে বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রাম থেকে গরুগুলো জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এলাকায় দায়িত্ব পালনকালে দক্ষিণ ইদুকোনা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি মালিকবিহীন অবস্থায় ৯টি গরু জব্দ করে।সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত গরুগুলো নিয়মিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে চোরাই পথে গরু পাচারের সঙ্গে জড়িত। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে এসব কর্মকাণ্ড দিনে দিনে কমে আসছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় ৪ দিনের মাথায় ৪টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার Read more

লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু
লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু

চট্টগ্রামের লোহাগাড়ায় কোরবানির ঈদে চাহিদার চেয়ে অন্তত দুই হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে। আসন্ন ঈদুল আযহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে Read more

৪ বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম
৪ বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম

পাল্টিপাল্টি শুল্কারোপের জেরে ফের চরমে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ। ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে । চাহিদা Read more

কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়ে-মুচড়ে, আহত ৭
কুমিল্লাতে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের গাড়ি দুমড়ে-মুচড়ে, আহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে একাধিক কাভার্ডভ্যান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে গেলে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা Read more

ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ Read more

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা
পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা

পারমাণবিক অস্ত্রধর প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে চারদিনের তীব্র সামরিক সংঘাতের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন