পাল্টিপাল্টি শুল্কারোপের জেরে ফের চরমে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ। ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে । চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিগত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে জ্বালানি তেলের দাম। বুধবার (৯ এপ্রিল) ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩৮ ডলার বা ৩ দশমিক ৭৯ শতাংশ কমে ৬০ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৪৬ ডলার বা ৪ দশমিক ১৩ শতাংশ কমে ৫৭ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।অর্থাৎ, উভয় বেঞ্চমার্কের দামই কমে ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন হয়েছে।এরই মধ্যে চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।এর আগে, সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা (চীন) যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে।গত সপ্তাহেই চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর তারাও আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। একইসঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়ে যাওয়ার’ প্রতিশ্রুতি দেন চীনের নেতারা।চীনের প্রতিক্রিয়ার বিপরীতে সবশেষ গত সোমবার (৭ এপ্রিল) নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেন, চীন তাদের নতুন করে আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রও ৯ এপ্রিল থেকে চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়াবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

লন্ডনে ৪ মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (০৬ মে)  দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত ৪০টি হত্যাকাণ্ড’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত ৪০টি হত্যাকাণ্ড’

অন্তর্বর্তী সরকারের আমলেও থামছে না বিচারবহির্ভূত হত্যা; রাজনৈতিক দলগুলোর অগোচরে জুলাই সনদের কয়েকটি দফা বদল করেছে বলে বিএনপির অভিযোগ; সনদ Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মায়া (৬০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার আব্দুলপুর Read more

১৭ বছরে পরিকল্পিত নগরায়ণে ব্যর্থ সিডিএ, বাধা মৌজা দর ও হুকুমদখল নীতি
১৭ বছরে পরিকল্পিত নগরায়ণে ব্যর্থ সিডিএ, বাধা মৌজা দর ও হুকুমদখল নীতি

দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম। বন্দরনগরী হিসেবে অর্থনীতি, বাণিজ্য ও শিল্পের অন্যতম কেন্দ্র। অথচ এই নগরীতেই গত ১৭ বছরে পরিকল্পিত Read more

সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা Read more

করিশমা কাপুরের প্রাক্তন স্বামী সুনজয় কাপুর মারা গেছেন
করিশমা কাপুরের প্রাক্তন স্বামী সুনজয় কাপুর মারা গেছেন

প্রখ্যাত পোলো খেলোয়াড়, শিল্পপতি এবং বলিউড অভিনেত্রী করিশমা কাপুরের প্রাক্তন স্বামী সুনজয় কাপুর বৃহস্পতিবার ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন