কুমিল্লার দাউদকান্দিতে একাধিক কাভার্ডভ্যান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে গেলে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কনস্টেবল সাগর ইসলামসহ মোট ৭ জন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যান (নং- চট্টমেট্টো-ট-১১-৮৮৪২)-কে একই দিকে আসা আরেকটি কাভার্ডভ্যান (নং- চট্টমেট্টো-ট-১১-৪১১৬) পেছন থেকে ধাক্কা দিলে উভয় যানবাহন রাস্তার পাশে খাদে পড়ে যায়।খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের মোবাইল টিম ও সার্জেন্ট নাদিম সকাল ১০টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঠিক তখনই ঢাকাগামী আরেকটি দ্রুতগামী কাভার্ডভ্যান (নং- ঢাকামেট্টো-ট-২২-৩৫৮১) নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে দুইটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়।দুর্ঘটনায় পুলিশের পিকআপ ভ্যানে থাকা কনস্টেবল সাগর ইসলাম গুরুতর আহত হন। তাঁর ডান পা ভেঙে গেলে তাকে তাৎক্ষণিকভাবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, ‘উদ্ধার অভিযানের সময় পুলিশ সদস্যদের ওপর আরও একটি দুর্ঘটনা ঘটে। কনস্টেবল সাগর ইসলাম গুরুতর আহত হন। ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রেকার দিয়ে সরানো হচ্ছে।’ বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রঙ-বেরঙের বেলুন বিক্রি করে রাহুলের সংসারে এসেছে স্বচ্ছলতা
রঙ-বেরঙের বেলুন বিক্রি করে রাহুলের সংসারে এসেছে স্বচ্ছলতা

এক বছর ধরে গ্যাসভর্তি বেলুন বিক্রি করছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলের ঘাট গ্রামের রাহুল (২২)। তার গ্রামে কোনো সহায়-সম্বল Read more

দ. কোরিয়ায় সড়ক দুর্ঘটনা, ২ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত
দ. কোরিয়ায় সড়ক দুর্ঘটনা, ২ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ায় গুরুতর আহত হন বাংলাদেশি দুই শিক্ষার্থী। আহত দুই শিক্ষার্থী হলেন, আয়মান সরকার রাজিত (২০) ও Read more

আকর্ষণীয় বেতন জনবল নিচ্ছে চালডাল
আকর্ষণীয় বেতন জনবল নিচ্ছে চালডাল

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চালডাল লিমিটেড। ‘প্রিসিং এক্সিকিউটিভ’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৭ Read more

পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী
পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

ঈদের আনন্দ শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও মানবিক আচরণই এই আনন্দকে পরিপূর্ণ করে তোলে। এমনই এক Read more

সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত
সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত

দেশের মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে 'সিডিএফ এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ ২০২৫-২০৩০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যারা আজ টিকিট ক্রয় করবেন তারা আগামী ৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন