বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন। বুধবার (৪ জুন) রাত সোয়া ১১ টার দিকে এই তথ্য জানা গেছে। এছাড়া সহ সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স সেলিনা খাতুন, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি সিনিয়র স্টাফ নার্স পবিত্র বিশ্বাস এবং ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স খুকুরানী রানী দাস বিজয়ী হয়েছেন।জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) অনলাইনে ২৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদে শাহিদা খাতুন ২২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহনাজ পারভীন ৬৪ ভোট পান। সহ সভাপতি পদে সেলিনা খাতুন ১৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারা খাতুন ১১৫ ভোট ও মাসরুবা ইয়াসমিন ২৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার ৮৯ ভোট ও দিলরুবা খাতুন ৫২ ভোট পান। কোষাধ্যক্ষ পদে হাসিয়া খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে খুকুরানী রানী দাস ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিগার সুলতানা ৮৩ ভোট পান। স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি পদে পবিত্র বিশ্বাস ২৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরিন সুলতানা ৪৬ ভোট পেয়েছেন।নির্বাচনের প্রিজাইডিং অফিসার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মরিয়ম খাতুন জানান, বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে প্রতিবেশী দুই দেশের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে Read more

মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান
মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে বহুপদাতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৫ জুলাই) Read more

ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত শি-পুতিন
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত শি-পুতিন

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস জোটের নতুন শীর্ষ সম্মেলন। জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা ইতোমধ্যে শহরটিতে জড়ো Read more

হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার (২৩ জুলাই) বিকালে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে Read more

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন