পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে তদন্ত–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি তিনি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কার্নিভ্যাল-২০২৫। আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত Read more

‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’
‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’

একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি Read more

ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

ভোলার চরফ্যাশনে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে, যার আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন