ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে প্রতিবেশী দুই দেশের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নেমে এসেছে তিন ম্যাচে। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সফরে যাচ্ছেন না টাইগার পেসার নাহিদ রানা। বুধবার (২১ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। নাহিদের পাশাপাশি দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন না ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং দলের ট্রেনার নাথান ক্যালি। এর আগে বিসিবি জানিয়েছিল যুদ্ধ বন্ধের পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হলে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফদের মতামত নিয়ে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কেউ যেতে না চাইলে তাঁর ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় তাই বিসিবি শীর্ষ কর্তারা সফরের যাওয়া নিয়ে কাউকে কোনো চাপ দেননি।নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই তিনজন—একজন ক্রিকেটার (নাহিদ রানা) এবং দুজন কোচিং স্টাফ নাথান ক্যালি ও জেমস প্যামেন্ট সফরে যেতে আগ্রহ দেখাননি। তাই তারা যাচ্ছেন না। প্রধান কোচসহ বাকি সবাই সফরের জন্য রাজি।’দিন কয়েক আগেই পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন নাহিদ রানা। তবে ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে নিরাপত্তা শঙ্কায় তড়িঘড়ি করে দুবাই হয়ে দেশে ফেরেন তিনি। যদিও এখন পরিস্থিতি স্বাভাবিক, পাকিস্তানও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। তারপরও সে তিক্ত অভিজ্ঞতার কারণে দেশটিতে যেতে রাজি নন নাহিদ।এ বিষয়ে নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘পাকিস্তানের যে ধরনের ঘটনা অভিজ্ঞতা হয়েছে,  হয়তো সে কারণেই নাহিদ রানা নিজের নাম প্রত্যাহার করেছে।’ তবে নাহিদের মতো তিক্ত অভিজ্ঞতা পেলেও দলের সঙ্গে যাবেন রিশাদ হোসেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির নেতারা এখন খুলনায়, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন
এনসিপির নেতারা এখন খুলনায়, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাড়িবহর নিয়ে তারা Read more

তুলাতুলি খাল খননে দখলদারদের বাধা, জলাবদ্ধতার শঙ্কায় হাজারো পরিবার
তুলাতুলি খাল খননে দখলদারদের বাধা, জলাবদ্ধতার শঙ্কায় হাজারো পরিবার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জলাবদ্ধতা ও বন্যা নিরসনে এবং শুষ্ক মৌসুমে সেচকাজে সুবিধার জন্য চর লরেন্স ও তোরাবগঞ্জ এলাকার "তুলাতুলি" খালটি Read more

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ট্রাম্পের শুল্কনীতি ও গাজা যুদ্ধ নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন Read more

ধসে পড়ল নাইট ক্লাবের ছাদ, নিহত ৬৬
ধসে পড়ল নাইট ক্লাবের ছাদ, নিহত ৬৬

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির Read more

নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলের মাঝে নির্বাচনী উৎসব
নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলের মাঝে নির্বাচনী উৎসব

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর দিনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পর পরই নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচনী উৎসব ছড়িয়ে পড়েছে।এরপূর্বে গণঅভ্যুত্থানের Read more

খালেদা জিয়ার জন্মদিনে ভাওয়াল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
খালেদা জিয়ার জন্মদিনে ভাওয়াল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

নব গঠিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন