রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে বহুপদাতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৫ জুলাই) রাশিয়ার ঐতিহ্যবাহী সোয়ুজ রকেটের মাধ্যমে এই উৎক্ষেপণ সম্পন্ন হবে।ভোস্তোচনি কসমোড্রোমের লঞ্চ প্যাড ১-এস থেকে ইরানি সময় সকাল ৯টা ৫৪ মিনিটে রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এই সোয়ুজ রকেটটি একাধিক দেশের মোট ২০টি স্যাটেলাইট বহন করবে, যার মধ্যে একটি ইরানের।এই উৎক্ষেপণ একটি মাল্টি-স্যাটেলাইট মিশনের অংশ, যার মূল উদ্দেশ্য গবেষণা, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বাণিজ্যিক কাজে উপগ্রহগুলোকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা। মিশনের প্রধান দুটি স্যাটেলাইট হলো Ionosphere-M No. 3 ও Ionosphere-M No. 4, যেগুলো পৃথিবীর আয়নোমণ্ডল পর্যবেক্ষণে নিয়োজিত থাকবে। এছাড়া রয়েছে আরও ১৮টি ছোট উপগ্রহ, যাদের পরিচয় এখনো প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ।২০২২ সালে ‌‘খায়াম’ নামের একটি উপগ্রহ রাশিয়ার মাধ্যমে মহাকাশে পাঠিয়েছিল ইরান। সেই উৎক্ষেপণের মাধ্যমে তেহরান ও মস্কোর মধ্যে মহাকাশ প্রযুক্তিতে কৌশলগত সহযোগিতার সূচনা হয়। এবারকার মিশন সেই সহযোগিতাকে আরও জোরদার করল বলে মনে করছেন বিশ্লেষকরা।পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান মহাকাশ প্রযুক্তিতে দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জের মুখে পড়ছিল। রাশিয়ার সহায়তায় স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইরান কেবল তথ্য-উপাত্ত সংগ্রহের বিকল্প পথ তৈরি করছে না, বরং ভবিষ্যতে পর্যবেক্ষণ ও সামরিক সক্ষমতাও বাড়াতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়তে পারে গরমের তীব্রতা
বাড়তে পারে গরমের তীব্রতা

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ Read more

টেকনাফে অপহৃত যুবকের মৃতদেহ উদ্ধার
টেকনাফে অপহৃত যুবকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা সংলগ্ন একটি বাগান থেকে একদিন আগে অপহৃত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবক টেকনাফ উপজেলার Read more

সিরাজদিখানে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৭২ বছরের বৃদ্ধ গ্রেফতার
সিরাজদিখানে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৭২ বছরের বৃদ্ধ গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে ৭২ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম Read more

ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের
ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের

২০ জুলাই, ঠিক এক বছর আগে—এই দিনেই পুলিশের ছোড়া গুলিতে প্রাণ হারান গলাচিপার আমখোলা ইউনিয়নের সন্তান সিএনজি চালক জাহাঙ্গীর খান Read more

বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই
বৃদ্ধ সোনা খলিফার ব্রীজ তলার দিন শেষ, পেলেন মাথা গোঁজার ঠাঁই

পল্লী কবি জসীম উদ্দীন যদি সোনা খলিফাকে কখনো দেখতেন, তাহলে হয়তো তিনি বলতেন, 'সোনা খলিফাকে দেখতে যদি তোমরা সবে চাও, Read more

‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’
‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’

দেশে দুই দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং সেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন