ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকার মৃত রাজা মিয়ার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ নিজ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০২ জুন) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, ধামরাইয়ের রক্ষিত এলাকার মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস (৪০) ও তার দুই ছেলে শামীম (১৭) ও সোলাইমান (৭) কে নিয়ে প্রতিদিনের মতো রোববার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে দুপুর হলেও তারা দরজা না খুললে তার মেয়ে নাসরিন শ্বশুর বাড়ি থেকে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে খাটের মধ্যে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তারা ধামরাই থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতের মেয়ে নাসরিন জানায়, ‘আমি আমার মা ও ভাইয়ের মোবাইলে বারবার ফোন করলেও তারা ফোন রিসিভ না করায় আমি দ্রুত বাড়িতে এসে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখি মা ও দুই ভাই খাটের মধ্যে পড়ে আছেন। তবে কী কারণে তারা মারা গেছে তা জানি না।’ স্থানীয়রা জানান, ‘এ ঘটনায় আমরা শোকাহত। নিহতরা অনেক ভালো মানুষ ছিলেন।’ মা ও দুই ছেলের নিহতের ঘটনা সত্যতা স্বীকার করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বরিশালে ৫ম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অপসো স্যালাইন লিমিটেডে চাকরি হারানো পাঁচ শতাধিক শ্রমিক। শ্রমিকরা কারখানার মূল ফটকের Read more

কুড়িগ্রামে নাইটগার্ডকে গলা কেটে হত্যা
কুড়িগ্রামে নাইটগার্ডকে গলা কেটে হত্যা

কুড়িগ্রামের রাজারহাটে মেরিস কোম্পানিতে ডাকাতির ঘটনায় নাইটগার্ড তপন দাসকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম Read more

গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। একটু পরে (রাত ৯টার দিকে) বৈঠকটি শুরু হওয়ার কথা Read more

বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা
বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা

দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (৩২) অপহরণ করে বনের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান আসামি আলমগীর হোসেনকে (৩৯) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন