দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (৩২) অপহরণ করে বনের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান আসামি আলমগীর হোসেনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ মার্চ) রাতে বিরামপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন জেলার ফুলবাড়ী উপজেলার তেতুঁল ডাঙ্গা এলাকার আলিমুদ্দিনের ছেলে।এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ (শনিবার) দুপুরে বিরামপুর উপজেলার ০৩ নং খানপুর ইউনিয়নের কুর্শাখালি-ডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।  অভিযোগ অনুযায়ী, আসামির বাড়ির পাশ থেকে ওই মানসিক প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে নেয় আলমগীর। পরবর্তীতে তাকে খাগরাচড়া জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে।আসামি আলমগীরকে স্থানীয়রা আটকে রাখলেও খবর পেয়ে তার ৩/৪ জন সহযোগী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা উপস্থিত লোকজনকে প্রাণনাশের হুমকি দেয় এবং এক সাক্ষীর ভাইকে মারধর করে জোরপূর্বক আলমগীরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বিরামপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, থানায় মামলা হওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেমির দৌঁড়ে টিকে থাকতে টাইগ্রেসদের দরকার ২০৩ রান
সেমির দৌঁড়ে টিকে থাকতে টাইগ্রেসদের দরকার ২০৩ রান

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২০২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। টাইগ্রেসদের হয়ে মাত্র Read more

মাদুরোর সুইজারল্যান্ডে থাকা সম্পদ জব্দের সিদ্ধান্ত সুইস সরকারের
মাদুরোর সুইজারল্যান্ডে থাকা সম্পদ জব্দের সিদ্ধান্ত সুইস সরকারের

মার্কিন হামলায় আটক ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বা তার সহযোগীদের সুইজারল্যান্ডে থাকা যে কোনো সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে Read more

দেশে নেমেই ট্রলির জন্য যুদ্ধ! শাহজালাল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা
দেশে নেমেই ট্রলির জন্য যুদ্ধ! শাহজালাল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট এখন চরম পর্যায়ে। প্রতিদিন প্রায় ২৫ হাজার যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করলেও সেবায় Read more

দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প
দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

ট্রাম্প প্রশাসন শুরুতে শান্তি চুক্তির বিষয়ে আত্মবিশ্বাস দেখালেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চেষ্টা বাস্তব রূপ লাভ করতে পারেনি। ওয়াশিংটন এজন্য Read more

অবশেষে প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রদ্ধা কাপুর
অবশেষে প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রদ্ধা কাপুর

অনেক দিন ধরেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শ্রদ্ধা কাপুরের। তবে সেই গুঞ্জনকে কখনোই পাত্তা দেননি এ অভিনেত্রী। বরং প্রেমিককে সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন