সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে পাকিস্তান দাবি করেছে এই সংঘর্ষে তারা ভারতের ছয়টি সামরিক বিমান বিধ্বস্ত করেছে। যার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান। এবার এই রাফাল যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে ভারত ও প্রস্তুতকারী দেশ ফ্রান্স।  কেননা ভারতের কাছে থাকা সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে রাফালই সর্বোৎকৃষ্ট। যা দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। তবে এই উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার দাবি ওঠার পর থেকেই সামরিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন রাফালের কার্যকারিতা নিয়ে। এতে অসন্তোষ প্রকাশ করেছে প্রস্তুতকারী সংস্থা ‘ডাসাল্ট অ্যাভিয়েশন’। তাদের মতে, যুদ্ধক্ষেত্রে বিমানগুলোর ব্যর্থতার জন্য বিমান চালনার কৌশলগত ভুল দায়ী, প্রযুক্তিগত ত্রুটি নয়।বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর জে-১০সি মডেলের যুদ্ধবিমান থেকে চালানো হামলায় ভারতের একাধিক বিমান ধ্বংস হয়। এসবের মধ্যে তিনটি রাফাল ছাড়াও এসইউ-৩০, এমকেআই, মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ছিল বলে দাবি করা হয়েছে।আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি স্পষ্টভাবে বলেননি মোট কতটি বিমান ভূপাতিত হয়েছে। তার মতে, সংখ্যা নয়-বরং কী ভুল হয়েছিল, কেন তা ঘটেছিল সেটাই বেশি গুরুত্বপূর্ণ।অন্যদিকে, ডাসাল্ট উদ্বেগ প্রকাশ করেছে যে বিমানগুলোর রক্ষণাবেক্ষণ বা পাইলটের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। ফ্রান্সের পক্ষ থেকে একটি তদন্তকারী দল ভারতীয় রাফাল বহর পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করলেও, ভারত সেই অনুমতি দেয়নি। এতে ডাসাল্ট আশঙ্কা করছে যে ভারতীয় বিমান বাহিনী হয়তো যান্ত্রিক ত্রুটিগুলো গোপন করছে। সূত্র: জিও নিউজ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: চারদিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: চারদিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরার সময় এফবি সাগরকন্যা নামের একটি ট্রলার ডুবে যায়। ১৫ জেলে নিয়ে গভীর সমুদ্রে যাওয়া ট্রলারটি Read more

টঙ্গীতে সড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
টঙ্গীতে সড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় Read more

দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামীর ফাঁসির আদেশ
দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামীর ফাঁসির আদেশ

ভোলার চরফ্যাসনে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীল নামের আপন দুই ভাইকে গলা কেটে Read more

হবিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
হবিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।বুধবার (২১ মে) দিবাগত রাত ১১টায় উপজেলার মজলিসপুর পাওয়ারপ্ল্যান্ট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে Read more

শরীয়তপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
শরীয়তপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘদিনের মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে শিকল দিয়ে বেঁধে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাবা-মা।শনিবার (১৮ অক্টোবর) দুপুরে Read more

পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন
পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করছে প্রেমিকা জুলেখা আক্তার রুলি (৩০)।মঙ্গলবার(২২ এপ্রিল ) থেকে প্রেমিকা রুলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন