মানুষের পাশে থাকতে প্রশাসনের ভূমিকা কতটা মানবিক হতে পারে—তা যেন চোখে দেখালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি ঘোড়ার গাড়িতে চড়ে পৌঁছে যান এক দূর্গম চরাঞ্চলে। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষদের হাতে তুলে দেন ঈদ সামগ্রী।সোমবার (২ জুন-) সকালে জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া নামের এক দূর্গম চরে ঈদ সামগ্রী বিতরন করেন এবং ৩১ নং জয়পুর পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন তুলে দেন।চরের মানুষের কাছে প্রশাসনের এমন সরাসরি উপস্থিতি ছিল এক বিরল অভিজ্ঞতা। রোদ-পোড়া মাটির রাস্তা, নৌকা আর ঘোড়ার গাড়ির পথ পেরিয়ে জেলা প্রশাসক পৌঁছান চরাঞ্চলের একেবারে ভিতরের গ্রামে। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আবদুল্লাহ খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।এ সময় প্রায় শতাধিক দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল, ডাল, তেল, চিনি, লবন, মরিচ, হলুদ,  ধনিয়াসহ  অন্যান্য ঈদ সামগ্রী দেওয়া হয়।স্থানীয় এক বৃদ্ধা বলেন, প্রতি বছর বন্যায় আমাদের ঘর-বাড়িসহ ফসলি জমি পানির নিচে চলে যায়। বার বার বাড়ি-ঘর মেরামত করতে হয়। আমরা প্রতি বছরই ক্ষতিগ্রস্থ হই। জেলা প্রশাসকের ঈদ সামগ্রী পেয়ে আমি অনেক আনন্দিত।শিক্ষার্থীরাও নতুন শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত। চরের অসংখ্য নারী-পুরুষ, বৃদ্ধ, শিশুরা সেই মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই দৃশ্য যেন ছিল প্রশাসন আর মানুষের হৃদয়ের এক আত্মিক সংযোগ।এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি মো. তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম আকন্দ শাপলা, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল ও সাংবাদিক শাহআলম প্রামাণিক প্রমূখ।জেলা প্রশাসক শরীফা হক বলেন, যে মানুষগুলো পিছিয়ে পরা, তাদেরকে কিভাবে সামনে এগিয়ে নেয়া যায়, কিভাবে তাদের সাচ্ছন্দ্যের জীবন উপহাড় দেয়া যায় সেই লক্ষেই আজ এই প্রত্যন্ত চরে ছুটে আসা। সরকার থেকে যে বরাদ্দ এসেছে, আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোর এই সাহায্যটা প্রয়োজন। প্রতি বছরই এই এলাকার মানুষ বন্যা কবলিত থাকে। সে কারনেই এই চরাঞ্চলকে বেছে নেয়া। তাদের জীবন যাত্রার মান উন্নয়নে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে ৯ বছরের মরিয়মের কাঁধে সংসারের ভার
ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে ৯ বছরের মরিয়মের কাঁধে সংসারের ভার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের ৯ বছর বয়সেই মা-বাবাকে হারিয়ে মরিয়ম খাতুনকে ধরতে হয়েছে পরিবারের হাল। ছোট কাঁধে পরিবারের সেই Read more

গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল

বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল Read more

কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ট্রেন চলাচল বন্ধ থাকে। Read more

আবারও বাহার ও সূচনাসহ ১৪৭ জনের নামে হত্যা মামলা
আবারও বাহার ও সূচনাসহ ১৪৭ জনের নামে হত্যা মামলা

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হোটেল কর্মচারি মামুন আহমেদ রাফসান নিহত হওয়ার ১০ মাস পর সাবেক এমপি আ ক Read more

বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি
বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন