সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রংপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ এবং জিএম কাদেরের বাসায় হামলার ঘটনায় উভয়পক্ষের এজাহার মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ।রোববার (১ জুন) রাত ৯ টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দুটি রেকর্ড হওয়ার কথা নিশ্চিত করেছেন ওসি আতাউর রহমান। জানা যায় জাতীয় পার্টির করা মামলা নম্বর ১ এবং এনসিপির করা মামলা নম্বর ২ হিসেবে রেকর্ড করা হয়েছে।ওসি আতাউর রহমান জানান, গত শুক্রবার (৩০ মে) রাতে জাতীয় পার্টির জিএম কাদেরের বাড়িতে হামলা, হত্যাচেষ্টা, মোটরসাইকেলে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাস দমন ও বিষ্ফোরক আইনে একটি এজাহার দায়ের করেছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান হোসেন, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকারসহ ২২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৫০-৬০ জনের নামে এজাহারটি দায়ের করা হয়।অপরদিকে, মিছিলে হামলা, বোমা বিস্ফোরণ ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ এনে একই আইনে গত শনিবার (৩১ মে) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, যুগ্ম-মহাসচিব আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিমহসহ ১৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৮০-৯০ জনের নামে থানায় এজাহার দায়ের করেন এনসিপির জেলা ও মহানগর সংগঠক আলমগীর নয়ন।দুটি এজহারই প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি আতাউর রহমান। সেইসাথে, ওসি তদন্ত শুকুর আলীকে এর তদন্তভার দেয়া হয়েছে বলেও জানান তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
জীবননগরে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সাধারণত খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির মৌসুম শুরু হয় শীতকালের নভেম্বর মাসে। এ সময়ে প্রয়োজন হয় অনেক মাটির ভাঁড়ের। Read more

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে Read more

রাজবাড়ীতে নবীকে কটুক্তির অভিযোগে কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটু‌নি
রাজবাড়ীতে নবীকে  কটুক্তির অভিযোগে কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটু‌নি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (১৫ Read more

নারায়ণগঞ্জে আলোচিত জাকির খান কারামুক্ত, জেলার রাজনীতিতেও পড়বে প্রভাব
নারায়ণগঞ্জে আলোচিত জাকির খান কারামুক্ত, জেলার রাজনীতিতেও পড়বে প্রভাব

নারায়ণগঞ্জের ব্যাপক আলোচিত-সমালোচিত ছাত্রদলের সাবেক নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান Read more

ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার
ভোলায় র‍্যাবের হাতে ‘জ্বীনের বাদশা’ গ্রেফতার

ভোলায় জ্বীন ভূতের বাদশা সেজে অভিনব প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর মাঝি (৬০) নামের এক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।রোববার (২৬ Read more

আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন
আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন