পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে একশত ইমাম ও মোয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।সামাজিক উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীতে ইমাম সাহেবদের করণীয় শীর্ষক সেমিনার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এই ঈদ উপহার বিতরণ করা হয়।রবিবার (১ জুন) সকাল ১১ টায়  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নান্দাইল  উপজেলা শাখার আয়োজনে নান্দাইল মডেল মসজিদ হলরুমে সেমিনার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি,নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।হাফেজ মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা নুর মোহাম্মদ।এসময় আরো বক্তব্য রাখেন নান্দাইল মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম,হযরত মাওলানা ইসলাম উদ্দিন,খলিলুর রহমান,মাওলানা আব্দুল হামিদ,হাবিবুর রহমান, মোমতাজ মাহমুদ প্রমুখ। প্রধান অতিথি সারমিনা সাত্তার বলেন, ইমামরা হলেন সমাজের সবচেয়ে উপরে।আপনার হলেন আস্থার প্রতীক। সমাজের মানুষ ইমামদেরকে অনেক সম্মানের চোখে দেখে।আপনাদের কথার মূল্য অনেক।আপনার একটি কথা মানুষকে ভাবায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, বরং এটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে মন্তব্য করে  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. Read more

টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীসহ  ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল ও সখীপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রীসহ ২ জনের মৃত্যু  হয়েছে।সখীপুরে কালমেঘা দক্ষিণপাড়া  ও ঘাটাইলের যুগিয়া টেঙ্গর এলাকায় Read more

মামলায় জয় পেয়েছে গুগল, করতে হবে না বিক্রি
মামলায় জয় পেয়েছে গুগল, করতে হবে না বিক্রি

যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট মামলায় জয় পেয়েছে গুগল। আদালত বলেছে, গুগলকে তাদের জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না। তবে বাজারে প্রতিযোগিতায় Read more

জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের
জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, তাহলে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হলেও হামলা বন্ধ রাখবে রাশিয়া। রুশ Read more

প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন
প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন

প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও ধামইরহাট পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি করা সম্ভব হয়নি। উপজেলার সদর এলাকার একটি ভাড়া ভবনের Read more

বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের
বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কারো মার্কায় হাত দিইনি, কারো প্রতীক নিয়ে কথা বলিনি। তাহলে আমাদের ধানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন