মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ দাবিতে রবিবার (১২ অক্টোবর) রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন তারা।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এদিন সকাল ৯টা থেকে এ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার শিক্ষক-কর্মচারী। দাবি আদায়ে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল থেকে কর্মবিরতি চলবে।তিনি আরো বলেন, আমরা রাতে একটা বৈঠকে বসব। সেখানে নতুন কোনো সিদ্ধান্ত হলে বা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা এলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যা, থানায় অভিযোগ
গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যা, থানায় অভিযোগ

যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুকুর মালিক মুদি দোকানি রবিউল ইসলাম Read more

জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: সালাহউদ্দিন আহমদ
জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে উল্লিখিত সুপারিশগুলো বাস্তবায়নে মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোরই নিতে হবে। বৃহস্পতিবার (১১ Read more

পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।বুধবার রাতে (২৩ Read more

সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

সুদানে কর্দোফানে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের Read more

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট
মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ Read more

ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সিগনালে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে এক যুবককে চাপাতি হাতে ছিনতাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন