ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ। রোববার (২৮ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিও প্রদর্শনী সরাসরি সম্পচার করা হবে।এদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ৫৪তম সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করবেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা।এর আগে, ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজন হারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।এই মামলায় প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানি করছেন। সেই সাথে অপর প্রসিকিউটররা শুনানিতে উপস্থিত থাকেন।অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেফতার হয়ে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্র্যাইব্যুনাল। পরে এই মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে সেনাবাহিনী-এনএসআই অভিযানে গ্রেপ্তার ২
মুন্সীগঞ্জে সেনাবাহিনী-এনএসআই অভিযানে গ্রেপ্তার ২

জেলা এনএসআই ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার থেকে একটি বিদেশী পিস্তল, ৪টি দেশীয় অস্ত্র (চাপাতি, রামদা, ছুরি, Read more

সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

ঢাকার সাভারে স্ত্রীর সামনে রুবেল মিয়া নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার Read more

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী আবুল হোসেন
পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী আবুল হোসেন

এক পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ময়মনসিংহের নান্দাইলের হতদরিদ্র প্রতিবন্ধী মো.আবুল হোসেন(৩৯)। আবুল হোসেন উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত হামেদ Read more

তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা
তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে এখন প্রতি হাটবার (শুক্রবার ও সোমবার) বসছে বাজার।ঐতিহ্যবাহী Read more

বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের মধ্যে বালু দিয়ে ঢাকা Read more

স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা
স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা

সপ্তম শ্রেণিতে পড়াকালীনই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল সালেহা খাতুনকে। সংসারের দায়িত্ব নিয়ে গৃহস্থালির কাজে মনোযোগী হলেও তার মনে পড়ালেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন