বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল। খেলবে বাংলাদেশের সাথে সঙ্গে প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার (২৯ মে) সকালে পৌঁছানোর কথা ভূটানের ফুটবল দলের।এই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের টিকিটও ছাড়া হয়েছে। অফিসিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করেছে বাফুফে। ম্যাচের টিকিট সংগ্রহ করতে হবে টিকিফাইয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ২০০ ও ক্লাব হাউজ ১০০০ টাকা।অপরদিকে, এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রস্তুতির জন্য ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এই প্রীতি ম্যাচে খেলার সম্ভাবনা নেই শমিত সোমের। ৩০ মে থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। হামজা চৌধুরি ঢাকায় আসতে পারেন ১/২ জুন। ৪ জুন ম্যাচে হামজা চৌধুরি খেললে সেটা হবে বাংলাদেশের মাটিতে তার প্রথম ম্যাচ।এর আগে গতকাল বুধবার এই দুই ম্যাচ সামনে রেখে জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।বাংলাদেশ স্কোয়াড:গোলরক্ষকমিতুল মার্মা, সুজন হোসেন ও মেহেদি হাসান শ্রাবণ।ডিফেন্ডারশাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।মিডফিল্ডারমোহাম্মদ হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শমিত সোম।ফরোয়ার্ডফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

টিভি ও বিভিন্ন অ্যাপে মঙ্গলবার (২৪ মার্চ) দেখা যাবে বেশ কয়েকটি ম্যাচ। ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল শুরু হয়েছে গতকাল। আজ Read more

অবৈধভাবে বালু উত্তোলনে ৪ লাখ টাকা অর্থদণ্ড
অবৈধভাবে বালু উত্তোলনে ৪ লাখ টাকা অর্থদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন Read more

গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি
গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট Read more

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৪ জুলাই
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৪ জুলাই

বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের শেষ দিন ২৪ জুলাই। প্রার্থীদের অবশ্যই এসএসসি বা Read more

দাবানলে জ্বলছে ভারত, সতর্কতা জারি
দাবানলে জ্বলছে ভারত, সতর্কতা জারি

ভারতের উত্তরাখণ্ডে আঘাত হেনেছে দাবানল । রাজ্যটির বিশ্ব বিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে Read more

পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জাতিসংঘের
পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলের হাজার হাজার অবৈধ নতুন বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন