দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।বৃহস্পতিবার (২৯ মে) নগরভবনে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন তিনি।ইশরাক হোসেন বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও গড়িমসি করছে সরকার। আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর। একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না, ভবিষ্যতে নির্বাচিত ৩০০ সংসদ সদস্যকে কীভাবে বর্তমান সরকার শপথ বাক্য পাঠ করাবে? তিনি আরও বলেন, শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন না হলে আগামীতে নগরবাসীকে সঙ্গে নিয়ে এ আন্দোলনকে আরও বেগবান করা হবে।এদিকে সকাল থেকেই বৃষ্টি  উপেক্ষা করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনে অবস্থান কর্মসূচি চলছে। টানা ১৫ দিনের মতো একই দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল। ঢাকাবাসীর পাশাপাশি এখানকার কর্মচারীরা এই কর্মসূচি পালন করে আসছে। এদিকে স্লোগানে উত্তাল নগরভবনে আগমন ঘটে খোদ ইশরাক হোসেনের।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের সঙ্গ দিতে এবং তাদের খোঁজখবর নিতেই তিনি নগরভবনে আসেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান
টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

গাজীপুরের সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড গাজীপুরা বাশপট্টি এলাকায় অবৈধভাবে ড্রেন ভরাট করার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও প্রতিবন্ধকতা দূর করতে Read more

‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’
‘বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার’

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দিবে Read more

ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসা জটিলতা, অবৈধ অভিবাসী এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে দুদিনের সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।সোমবার (৫ মে) দুপুরে Read more

আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার
আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার

আগস্ট মাসজুড়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন