ভারতের উত্তরাখণ্ডে আঘাত হেনেছে দাবানল । রাজ্যটির বিশ্ব বিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। খবর এনডিটিভির।পরিস্থিতি এতটাই শঙ্কাজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার। আর এত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল যে মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা।সংশ্লিষ্ট সূত্রে জনা যায়, জানুয়ারি মাসের শুরু থেকেই  আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন দপ্তরের কর্তারা জানিয়েছেন, এ বারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। এই তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ইতোমধ্যেই উত্তরাখণ্ডের জন্য ১ হাজার ৬০০-এর বেশি সতর্কবার্তা জারি করেছে ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’।পরিবেশবিদদের মতে,  জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গিয়েছে।ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ রূপ। কোপারনিকাস সেন্টিনেল-২ মিশন মহাকাশ থেকে উত্তরাখণ্ডের দাবানলের একটি ছবি তুলেছে। ছবিটি ২০২৫ সালের ৯ ডিসেম্বরের। তবে ২০২৬-এর জানুয়ারিতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশও নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ
তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ

টানা তিন দিনের ছুটির সুযোগে দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে উপচে পড়া ভিড় দেখা যাবে- এটাই ছিল হোটেল-মোটেল মালিক, ট্যুর Read more

মির্জাপুরে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত
মির্জাপুরে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে গায়ের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে আসাদ মিয়া নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০১ জুন) বেলা ২টার Read more

চীনে প্রবল বন্যা ও ভূমিধসে ১৭ জনের প্রাণহানি
চীনে প্রবল বন্যা ও ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

চীনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট হড়পা বান ও ভূমিধসে ১৭ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ আছেন কমপক্ষে ৩৩ Read more

মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ

‎‎মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী Read more

গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন
গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে গজারিয়ার Read more

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ঈদযাত্রার শেষ দিনেও ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন