বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের শেষ দিন ২৪ জুলাই। প্রার্থীদের অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।১ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।এর আগে, গত ২৭ জুন বাংলাদেশ পুলিশ নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন করতে হবে পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে: https://pcc.police.gov.bd।শিক্ষাগত যোগ্যতা:আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।শারীরিক যোগ্যতা: মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।মেধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।  আবেদন ফি: ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। সেই আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া
দ. কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করল উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া বিশেষ অস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।রবিবার Read more

মেঘনায় ভাসমান জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মেঘনায় ভাসমান জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করা জেলে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে Read more

ওসমান হাদিকে নিয়ে পোস্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও
ওসমান হাদিকে নিয়ে পোস্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেয়া হয়েছে। ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ এই পেজটি Read more

যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা
যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা

যশোরের অভয়নগরে কুয়েক ফেরত হাসান শেখকে (৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাউলি গ্রামের তবিবুর রহমানের মাছের ঘেরের পাড়ে এ Read more

ইসরায়েলি হামলার পর সংহতি জানাতে কাতার গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ইসরায়েলি হামলার পর সংহতি জানাতে কাতার গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দখলদার ইসরায়েলের হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সংহতি জানাতে দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।বৃহস্পতিবার Read more

‘১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে’
‘১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে’

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্ব পেয়েছে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন