ময়মনসিংহের নান্দাইলে বাদাম তোলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ভালো ফলন ও ভালো দাম পেয়ে খুশি তারা। বাদাম চাষে কৃষকরা লাভবান হয়েছেন। তাদের মুখে তৃপ্তির হাসি।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নান্দাইলে ৮ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এতে কৃষক মাইজচর, ঢাকা ওয়ান ও স্থানীয় জাতের বাদাম চাষ করেছেন। হেক্টর প্রতি চার থেকে সাড়ে চার টন বাদাম হয়ে থাকে।  সরেজমিন দেখা যায়, উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরাঞ্চলে সবচেয়ে বেশি বাদামের চাষ হয়েছে। বর্তমানে কৃষকরা বাদাম তোলা, গাছ থেকে বাদাম আলাদা করা, রোদে শুকানো ও বিক্রির কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণী।  চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী, চরকোমরভাঙ্গা, চরশ্রীরামপুর, চরভেলামারী, চরলক্ষিদিয়া সহ চরাঞ্চলে ব্যাপক বাদামের চাষ হয়েছে। এছাড়াও বীরকামট খালী, হাটশিরার চরাঞ্চলসহ বিক্ষিপ্তভাবে বাদামের চাষ হয়েছে।  কৃষকরা জানান, প্রতি ১০ শতক জমিতে বাদাম চাষে খরচ হয়েছে ২ হাজার টাকা। আর উৎপাদন হয়েছে প্রায় ২ মণ বাদাম। বর্তমানে বাদাম বিক্রি হচ্ছে প্রায় চার হাজার টাকা দরে। এতে খরচ বাদে কৃষকের লাভ প্রায় ৬ হাজার টাকা।  বীরকামট খালী গ্রামের কৃষক রিটন ১০ শতাংশ, শাহাব উদ্দিন, সুরুজ, আফাজ উদ্দিন ৩০ শতক, দুলাল ১৫ শতক ও আব্দুল হাই ৩০ শতক জমিতে বাদামের চাষ করেছেন।  কৃষক রিটন মিয়া বলেন, ‘আমি ১০ শতক জমিতে বাদাম চাষ করছি। দুই মণ বাদাম হয়েছে। এতে আমার প্রায় ৬ হাজার টাকা লাভ থাকবে।’  কৃষক আফাজ উদ্দিন বলেন, ‘৩০ শতক জমিতে বাদাম চাষ করছি। ভালো ফলন হয়েছে। বাদাম তুলে রোদে শুকাচ্ছি। বাদামের ভালো দাম থাকায় অনেক লাভ হবে আমার।’  উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ‘বাদাম একটি লাভজনক ফসল। অল্প খরচে কৃষকের লাভ বেশি হয়। নান্দাইলে বাদামের ভালো ফলন ও দাম পেয়ে কৃষক খুশি।’  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, ‘নান্দাইলে চরাঞ্চলে বাদামের চাষ বেশি হয়ে থাকে। এবার বাদামের ভালো ফলন হয়েছে। ভালো ফলন ও ভালো দাম পেয়ে খুশি কৃষক। বাদাম চাষে কৃষকরা লাভবান হয়েছেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
শরীয়তপুরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দগ্ধ হওয়া ওষুধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে Read more

ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক
ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক

ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ার জোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি Read more

পাকিস্তান যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন করেনি: তথ্যমন্ত্রী
পাকিস্তান যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন করেনি: তথ্যমন্ত্রী

টানা ১৯ দিন সংঘাতময় পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এর কয়েকঘণ্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ Read more

সাইফ-হৃদয়ের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয়
সাইফ-হৃদয়ের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয়

এশিয়া কাপের সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ৪ Read more

চৌহালীতে প্রান্তিক জেলেদের মাঝে চাল বিতরণ
চৌহালীতে প্রান্তিক জেলেদের মাঝে চাল বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তিন ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। Read more

বয়স থেমে থাকেনি, থেমে থাকেননি মেসিও
বয়স থেমে থাকেনি, থেমে থাকেননি মেসিও

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি। আজ  রোববার (১৩ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন