টানা ১৯ দিন সংঘাতময় পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এর কয়েকঘণ্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ আনে নয়াদিল্লি। তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ইসলামাবাদ।শনিবার (১১ মে) আল জাজিরার খবরে বরা হয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতির কোনও লঙ্ঘন হয়নি।’ নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই বিবৃতি এসেছে।এর আগে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পরেই ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিচ্ছে। সশস্ত্র বাহিনীকে চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দেয়া হয়েছে।’সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে এবং আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণ রেখা বরাবর যেকোনো সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তির বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ভারতের পররাষ্ট্র সচিব। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ
ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অন্তত ১০ Read more

চাটমোহরে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন সংকট, আতঙ্কে সাধারণ মানুষ
চাটমোহরে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন সংকট, আতঙ্কে সাধারণ মানুষ

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধক অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরে এ সংকট চললেও Read more

‘শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল-উদ্ভাবনী মানুষ গড়ার জন্যও’
‘শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল-উদ্ভাবনী মানুষ গড়ার জন্যও’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয় বরং সৃজনশীল, স্বাধীন Read more

নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী
নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদ থাকার খবর পেয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। Read more

ফিলিস্তিনে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
ফিলিস্তিনে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং সেখানে সাংবাদিক হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন