যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি। আজ  রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সময় ভোরে ন্যাশভিলের বিপক্ষে জোড়া করে এই রেকর্ড নিজের করে নিয়েছে আর্জেন্টাইন মহাতারকা। ফিফা ক্লাব বিশ্বকাপে সে রকম কিছু করে দেখাতে পারেননি। তবে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি যেন ফিরে গেছেন পুরোনো ছন্দে। ক্লাব বিশ্বকাপের আগেই মন্ট্রিয়ল ও কলম্বাস ক্রুর বিপক্ষে দুটি করে গোল করেছিলেন মেসি। বিশ্বকাপ শেষে ফেরেন সেই ছন্দে, জোড়া গোল করেছেন নিউ ইংল্যান্ড রেভল্যুশন ও আজকের ন্যাশভিল ম্যাচেও। মাঝে মন্ট্রিয়লের বিপক্ষে ফিরতি লেগেও করেছিলেন জোড়া গোল। এ নিয়ে সবশেষ পাঁচ এমএলএস ম্যাচে মেসির গোল সংখ্যা ১০। সঙ্গে আছে চারটি অ্যাসিস্ট। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৩ হলেও তারা খেলেছে তিনটি ম্যাচ বেশি। ফলে সাপোর্টারস শিল্ড জয়ের লড়াইয়ে মায়ামি এখনও ভালোভাবেই টিকে আছে।মেসির পারফরম্যান্সে মুগ্ধ তার কোচ এবং এক সমেয়র সতীর্থ হাভিয়ের মাচেরানো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সে প্রতি তিন দিন পরপর রেকর্ড ভাঙছে। দলের নেতা হিসেবে মাঠে সে যা করে, সেটাই আমাদের মানদণ্ড। তার সঙ্গে এই পর্যায়ে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্য।’টানা পাঁচ ম্যাচে জোড়া গোল অবশ্য মেসির জন্য নতুন নয়। এর আগে ২০১২ সালের নভেম্বরে লা লিগায় বার্সেলোনার হয়ে টানা ছয় ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। তখন প্রতিপক্ষ ছিল মায়োর্কা, জারাগোজা, লেভান্তে, অ্যাথলেটিক বিলবাও, বেতিস ও আতলেতিকো মাদ্রিদ। তাছাড়া ২০১২–১৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে করেছিলেন ৬০ গোল।আজকের ম্যাচে ফ্রি–কিক থেকে নিজের ৬৯তম গোলটি করেছেন মেসি। এই তালিকায় এখন তিনি বেশ কাছাকাছি চলে এসেছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনিও কারিওকার। তাঁর ফ্রি–কিক থেকে করা গোল ৭৮টি। ফ্রি-কিক থেকে আর ১০ গোল করতে পারলেই এই বিশ্ব রেকর্ড নিজের করে নিতে পারবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।বাংলাদেশ সময় বুধবার (১৬ জুলাই) সিনসিনাটির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেখানে যদি আবারও জোড়া গোল করতে পারেন, বার্সেলোনায় সেই ১৩ বছর আগের কীর্তিও ছুঁয়ে ফেলবেন মেসি।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য
পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে। চলতি মাসের ৮ এপ্রিল ঠাকুরগাঁওয়ের Read more

মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়
মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) Read more

তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক
তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডাক্তারপাড়া গ্রামের তরুণ মাহমুদুল হাসান একজন সফল দুগ্ধখামারি। চাকরির পেছনে না ছুটে তিনি নিজ Read more

মেঘনায় ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ, এলপি গ্যাস ব্যবসায়ীকে অর্থদণ্ড
মেঘনায় ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ, এলপি গ্যাস ব্যবসায়ীকে অর্থদণ্ড

কুমিল্লার মেঘনা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও Read more

চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈলারদ্বীপ জেলেপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন