সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তিন ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। প্রতি জেলেকে দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। সোমবার (১৯ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউএনও মোস্তাফিজুর রহমান  বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। ইলিশ আমাদের জাতীয় ঐতিহ্যের একটি। আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদের চৌহালী উপজেলা সহ দেশের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।তিনি বলেন, নিষিদ্ধ সময়ে যারা জেলেদেরকে জাটকা ও ইলিশ ধরার কাজে উৎসাহিত করে তারা দেশ ও জাতির শত্রু। তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।চাল বিতরণকালে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, ট্যাগ অফিসার সোহেল রানা, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও  ইউপি  সচিব মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্তিত ছিলেন।উল্লেখ্য, খাষপুখুরিয়া, বাঘুটিয়া এবং খাষকাউলিয়া ইউনিয়নে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ ও জাটকা আহরণে বিরত দরিদ্র কার্ডধারী জেলেদের মাঝে ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা
টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা

বেনাপোল কাস্টমস হাউস এলাকা ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে। টানা কয়েক দিনের বর্ষণে বেনাপোল কাস্টম হাউসের আশপাশে পানি জমে স্থবির Read more

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া Read more

নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন Read more

সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে
সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে সৌহার্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে চালক হেলপারসহ অন্তত ৫০ Read more

গাজায় কাজ করা ডজনখানেক সংস্থাকে নিষিদ্ধ করছে ইসরায়েল
গাজায় কাজ করা ডজনখানেক সংস্থাকে নিষিদ্ধ করছে ইসরায়েল

গাজায় কাজ করা ডজনখানেক মানবিক সহায়তা সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির অভিযোগ, এসব সংস্থা নতুন কঠোর Read more

আন্দোলনের একটা মাস আমাদের ঘুম ছিল না: ফয়জুল করীম
আন্দোলনের একটা মাস আমাদের ঘুম ছিল না: ফয়জুল করীম

জুলাই-আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম, একজন আলেমকে বের করেন তো দুইজন না। ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত নেতা ব্যতীত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন