বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের আসামের রাজ্যপুলিশ। রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, গ্রেপ্তার এই ৫০ জনের আত্মীয়-স্বজনদের দাবি, তারা সবাই ভারতের নাগরিক। আসাম পুলিশের এক কর্মকর্তা জানান, আপাতত এই ৫০ জনকে রাজ্যের রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে। ইতোমধ্যে সেখানে তাদের স্বজনরা প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে আসা শুরু করেছেন। পুলিশ সেসব নথি ও কাগজপত্র যাচাই করছে।আসাম পুলিশের কর্মকর্তারা জানান, রাজ্য সরকার আসামে আশ্রিত অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের শনাক্ত করা এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুসারে পুলিশকে রাজ্যজুড়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অভিযানেই শনি ও রোববার গ্রেপ্তার করা হয়েছে এই ৫০ জনকে।এদিকে অবৈধভাবে বসবাসের অভিযোগে শনিবার আসামের মুড়িগাঁও জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৯ বাংলাদেশিকে। তাদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত করা হয়েছে।“বর্তমানে তাদের গোলপাড়া ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। দাপ্তরিক ফর্মালিটিজ শেষের পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে,” বলেছেন আসাম রাজ্য পুলিশের এক কর্মকর্তা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস
মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস

গোপালগঞ্জে সমাবশে শেষ করে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ অবস্থায় মুজিববাদের কবর রচনা Read more

রাজবাড়ীতে শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
রাজবাড়ীতে শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের Read more

রাশিয়ায় ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে সেতু ধস, নিহত ৭
রাশিয়ায় ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে সেতু ধস, নিহত ৭

রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী দুটি অঞ্চলে পৃথক সেতু ধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক। Read more

অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের
অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তির আহ্বান জানিয়েছেন তিনি। রয়টার্স Read more

মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে
মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে Read more

আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ
আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (৪১) কে ভারতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন