গোপালগঞ্জে সমাবশে শেষ করে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ অবস্থায় মুজিববাদের কবর রচনা করে ফেরার ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বুধবার (১৬ জুলাই) এনসিপির গোপালগঞ্জের সমাবেশে হামলার ঘটনা ঘটে। পরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে গাড়িবহরে আবারও হামলা হয়।পরে সরাজিস এক ফেসবুক পোস্টে বলেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।’ এই ন্যাক্কারজনক হামলা প্রতিরোধে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
