রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪ টায় কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।মানববন্ধনে কালুখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুর্শিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল খালেক, রহমত আলী, কামাল হোসেন, সাখাওয়াত হোসেন, হাবিবুর রহমান, শাহিনুর রহমান, জাহাঙ্গীর হোসেন, এনামুল হক, জিল্লুর রহমান, ফজলুর রহমান প্রমুখ।এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় কালুখালী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিবাদ সভায় বক্তারা সামলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।প্রতিবাদ সভা শেষে কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর শিক্ষক রবিউল আলমের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জন্য স্বারকলিপি প্রদান করা হয়।উল্লেখ্য, গত ২৮শে জুন শনিবার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফরা গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদসহ শিক্ষক রবিউল আলম ও তার ভাই রহমান খাঁকে গ্রেফতার করে যৌথবাহিনী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুললেন তামিম
বিসিবি নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুললেন তামিম

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল Read more

নীলফামারীতে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা
নীলফামারীতে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির ঘটনায় নাম জড়িয়ে পড়ার পর মসজিদের মাইকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়ার অপমান সহ্য করতে না পেরে Read more

তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ
তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ

দেশে তামাকের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। অর্থাৎ অস্বাভাবিক যত মৃত্যু আছে, যেমন সড়ক দুর্ঘটনা, পানিতে Read more

রাজনৈতিক সহিংসতার গবেষণা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ টিআইবির
রাজনৈতিক সহিংসতার গবেষণা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ টিআইবির

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের রাজনীতিক অঙ্গনে ৪৭১টি সহিংস ঘটনা সংঘটিত হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন Read more

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩০
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩০

রাজধানীর ফার্মগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে ৩০ জনকে আটক করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন