ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য-প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন সংগঠনটির ঢাবি শাখার নেতাকর্মীরা। এই দাবিতে তারা ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে ‘অবস্থান কর্মসূচি’ পালন করেছেন।সোমবার (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুর ২টা পর্যন্ত চলে এ কর্মসূচি।কর্মসূচিতে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন সাম্য। ১৩ দিন হয়ে গেল, তার হত্যার ঘটনার কোনো সুরাহা হলো না। অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত ঢাবির এ প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ প্রশাসনের নয় মাসে ক্যাম্পাসে তোফাজ্জল হত্যা, ফ্যাসিস্টের মোটিফ পোড়ানো, গাছে লাশ ঝোলাসহ অনেক ঘটনা দেখেছেন তারা। কিন্তু অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেনি প্রশাসন। এ প্রশাসনের পদত্যাগের পাশাপাশি যারা সাম্য হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের অবিলম্বে পদত্যাগ দাবি করেন ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।এদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে সাম্যের হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে গাফিলতি এবং হত্যাকাণ্ডে জড়িত সব আসামিদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) শিক্ষার্থীরা।প্রতিবাদ সমাবেশে আইইআর-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সি ইফতি বলেন, ‘আমরা আমাদের ভাইকে নিয়ে কোনো রাজনীতি চাই না। আমরা চাই এ হত্যাকাণ্ডের বিচার। এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে পরবর্তীতে এমন কোনো ঘটনা কেউ ঘটানোর আগে দুই বার ভাবে।’তিনি আরও বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক ব্যানারে প্রতিবাদ করছি না। আমরা আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই হত্যার বিচার চাই। আমি ভিসি প্রক্টরের পদত্যাগ নিয়ে আন্দোলন করছি না।’এ সময় তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।এর আগে গত ১৩ মে গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালীমন্দিরের সামনে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাম্য।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল
ভোলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল

আর মাত্র একদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ফেরা ঘরমূখো Read more

চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করে আহত করার ঘটনার একদিন পরে যুবদলের সেই নেতাকে বহিষ্কার Read more

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত
২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত হওয়া অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা Read more

রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত অন্তত ১৩
রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত অন্তত ১৩

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৩ জন নিহত ও ২০ জন আহত Read more

জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট

ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) Read more

ইরানের হামলার ভয়ে হার্ট অ্যাটাকে এক নারীর মৃত্যু
ইরানের হামলার ভয়ে হার্ট অ্যাটাকে এক নারীর মৃত্যু

ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরে একটি  আশ্রয়কেন্দ্রে হার্ট অ্যাটাকে ৫১ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন