কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান চালিয়ে জবরদখলকৃত ১৫ একর বনভুমি উদ্ধার করেছে। রবিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে উখিয়া সদর বিটের কুতুপালং এলাকায় কয়েকটা অভিযান চালিয়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে বনায়ন উপযোগী করে সাইনবোর্ড টাঙিয়ে দেন বন-কর্মকর্তারা।সদরবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বনায়নের অনেক জমি কিছু প্রভাবশালীরা জবরদখল করে স্থাপনা গড়ে তুলে বিভিন্ন এনজিও ও অন্যন্য প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে বড় ধরণের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এসব বনের জমি গুলোতে বাগান করতে উখিয়া রেঞ্জ নিয়মিত জবরদখল মুক্ত অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ কুতুপালং ৯নং ওয়ার্ডের আব্দুর রহিম,কামাল উদ্দিন ,সৈয়দ উল্ল্যাহ এর দখলে থাকা ১৫ একর জমি উদ্ধার করা হয়। উখিয়া রেঞ্জের দায়িত্বে থাকা শাহীনুর ইসলাম (এসিএফ) জানান, বনভুমি পুনঃউদ্ধারে উখিয়া রেঞ্জ তৎপরতা চালাচ্ছে। এইখানে কেউ বাধা দিলে বন-আইনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকারের প্রতিনিধি হিসাবে বনজসম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকেই আমরা এসব অভিযান চালাচ্ছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। Read more

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হবে। Read more

নাগরপুরে হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ৩
নাগরপুরে হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে নাগরপুর থানা পুলিশ এদেরকে Read more

সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ
সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ

রক্ত স্বল্পতা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা, এমনকি হার্টের অসুখেরও সমাধান রয়েছে ডালিম বা বেদানায়। ছোট ছোট লাল রঙা Read more

পঞ্চগড়ে ৩ হাজার চা গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা, সর্বস্বান্ত পরিবার
পঞ্চগড়ে ৩ হাজার চা গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা, সর্বস্বান্ত পরিবার

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি দখলে নিতে রাতের আঁধারে প্রায় ৩ হাজার চা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ২০১৮ সালে গড়ে তোলা চা Read more

উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্বে ভাইকে হত্যা
উঠানে ধান শুকানো নিয়ে দ্বন্দ্বে ভাইকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন সুজন ফকির। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কায়েমপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন