রক্ত স্বল্পতা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা, এমনকি হার্টের অসুখেরও সমাধান রয়েছে ডালিম বা বেদানায়। ছোট ছোট লাল রঙা দানা খেতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর। ডালিম বা বেদানা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল। সুপারফুড হিসেবে বিবেচিত এ ফলটির প্রতিটি দানায় রয়েছে সুস্থতার দাওয়াই।ডালিম বা বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, জিঙ্ক, পটাসিয়াম, আয়রন এবং ওমেগা-৬। এখনও পর্যন্ত ডালিমের রস খেয়েছেন, তবে কি কখনো এর খোসার চায়ের কথা শুনেছেন? ডালিমের দানার মতো এর খোসাও বেশ উপকারী।ডালিমের খোসা দিয়ে তৈরি চা ক্যানসারের মতো মারণব্যাধির সঙ্গেও লড়াই করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং খনিজ থাকে, যা আপনাকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে।চিকিৎসকরা বলছেন, ডালিমের খোসা দিয়ে তৈরি চা শরীরকে নানা ধরনের রোগ থেকে রক্ষা করতে পারে। এতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।ডালিমের খোসা দিয়ে তৈরি চা বানানোর পদ্ধতি জেনে নিন:ডালিমের খোসার চা বানানোর পদ্ধতি: প্রথমে ডালিমের খোসা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এরপর খোসা গুঁড়ো করে সংরক্ষণ করুন। এক কাপ গরম পানিতে এক চামচ খোসার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন। চাইলে এতে লেবুর রস ও মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।ডালিমের খোসার চায়ের উপকারিতা:হৃদরোগ প্রতিরোধে কার্যকর: অনিয়মিত খাবার ও কোলেস্টেরল জমে ধমনী শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি কমায়। হৃদরোগ ও হার্ট অ্যাটাকের আশঙ্কা হ্রাস করে।ত্বকের যত্নে উপকারী: বেদানা অয়েল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে এবং ত্বককে উজ্জ্বল রাখে।রক্তস্বল্পতা দূর করে: এতে থাকা আয়রন রক্তস্বল্পতা সারায়, রুচি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।হাড়ের রোগ প্রতিরোধে সহায়ক: এতে থাকা পলিফেনল ও পটাশিয়াম হাড়কে মজবুত রাখে, অস্টিওপোরেসিসের ঝুঁকি কমায়।রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে: অ্যান্টি-অক্সিডেন্ট উচ্চ রক্তচাপ কমিয়ে স্ট্রেস ও টেনশন হ্রাস করে।ক্যানসার প্রতিরোধে কার্যকর: বেদানার অ্যান্টি-ক্যানসার উপাদান প্রস্টেট ও ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কমায়।ফেসপ্যাক হিসেবে ব্যবহারযোগ্য: খোসার গুঁড়ো ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে।কাশি ও গলাব্যথা সারায়: বেদানার চা খেলে কাশি ও গলার ব্যথা উপশম হয়।দাঁতের যত্নে কার্যকর: ডালিমের চা দিয়ে কুলকুচি করলে দাঁতের সমস্যা ও মুখের দুর্গন্ধ দূর হয়।বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাদ্যতালিকায় ডালিম বা বেদানা যুক্ত করলে শরীর থাকবে সুস্থ ও কর্মক্ষম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৭টায় জামাত শুরু হয়। শেষ হয় Read more

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব Read more

৩ পিলারে দাঁড়িয়ে সেতু, আতঙ্কে ২০ গ্রামের মানুষ
৩ পিলারে দাঁড়িয়ে সেতু, আতঙ্কে ২০ গ্রামের মানুষ

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের খিরাচক গ্রামে প্রায় ৪ দশক আগে নির্মিত একটি ছোট্ট সেতু এখন ২০ গ্রামের মানুষের জন্য Read more

দিনাজপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আহত স্ত্রী ও শ্যালক
দিনাজপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আহত স্ত্রী ও শ্যালক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও শ্যালক। শুক্রবার (২৩ Read more

কুমিল্লায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
কুমিল্লায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কুমিল্লার বরুড়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে বরুড়া পৌর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন