পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি দখলে নিতে রাতের আঁধারে প্রায় ৩ হাজার চা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ২০১৮ সালে গড়ে তোলা চা বাগান ছিল মোশারেফ-আসমা দম্পতির আয়ের উৎস। ধার-দেনা আর ঋণ করে ৫০ শতাংশ জমিতে গড়ে তোলা সেই বাগানের চা গাছ উপড়ে ফেলায় নির্বাক এখন মোশারেফ-আসমা দম্পতি। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর ইউনিয়নের খয়ের বাগান সংলগ্ন চরতিস্তাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রচণ্ড শীতে যখন চারদিকে শুনশান নিরবতা তখন প্রতিপক্ষের এমন কাণ্ডে রীতিমতো পথে বসার মতো পরিস্থিতি ভুক্তভোগী দম্পতির।এই ঘটনায় শনিবার (২৭ ডিসেম্বর) আছমা আক্তার ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।এর আগে ৬ সেপ্টেম্বর আব্দুল জব্বার-ফরিদুল ইসলামের অনুসারীরা সকাল সাড়ে ৭টার দিকে একই জমিতে থাকা কলা বাগান থেকে ৩০০টি কলার ছড়ি ও প্রায় ১২শ কেজি চা পাতা কেটে নিয়ে যায়। পরে ৮ অক্টোবর মোশারেফ দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।মামলার দায়েরের কারণে ক্ষিপ্ত হয়ে এরপর ৯ অক্টোবর আব্দুল জব্বার-ফরিদুল ইসলামের অনুসারীরা সকাল ১০টায় আবারো সেই চা বাগানে গিয়ে প্রায় ৪০০ টি চা গাছ উপড়ে ফেলে। সেদিন বাধা দিতে গেলে মোশারেফ ও আছমাকে বেধড়ক মারধর করা হয়। মোশারেফ হোসেনের শ্যালক ওসমান গণি বোন দুলাভাইকে বাঁচাতে আসলে তাকেও মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় তার মটরসাইকেলে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেই ঘটনায় পরদিন ১০ অক্টোবর দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন আছমা। একই ঘটনায় আব্দুল জব্বারের ওয়ার্ড যুবদলের সভাপতি পদ স্থগিত করে উপজেলা যুবদল।এর আগে গত বছর ১১ সেপ্টেম্বর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গণি বসুনিয়া ও সাবেক উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়াসহ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে শালিস মীমাংসা হয়। যেখানে ফজল হক ও মোশারেফ উভয় পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে ফজল হকের জমি একই এলাকার মোফাজ্জল হোসেন ওরফে মোকার দখলে আছে বলে নিশ্চিত হওয়া যায়। শালিসের আগের আমিন দিয়ে জমি মাপজোক করা হয়। জানা যায়, পাওয়ার অব অ্যাটর্নির বলে আব্দুল জব্বার ফজল হকের হয়ে অবৈধ ভাবে জমি দখলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।আছমা আক্তার বলেন, ২০০৬ সাল থেকে এই জমি আমরা ভোগদখলে আছি। হঠাৎ করে শুনি আমাদের জমিতে ফজল হকের জমি আছে। তার অভিযোগের প্রেক্ষিতে দুইবার সকলের উপস্থিতিতে জমি মাপজোক হলে দেখা যায় মোকা সেই জমি দখলে রেখেছে। অথচ বারবার আমাদের উপর হামলা মামলা করে জব্বার ও তার অনুসারীরা জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। সর্বশেষ বাগানের সব চা গাছ উপড়ে ফেলে আমাদের পথে বসিয়েছে।শুক্রবার দিবাগত রাতের ঘটনার প্রেক্ষিতে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম। আছমা আক্তারের এজাহারের প্রেক্ষিতে থানায় মামলা নথিভুক্ত হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপকহারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন, সেটি আটকে দিয়েছে দেশটির এক আদালত।বৃহস্পতিবার Read more

নরসিংদীতে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে সিএনজি চালক নিহত
নরসিংদীতে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে সিএনজি চালক নিহত

নরসিংদীর মনোহরদীতে প্রাভেট কার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রান হারিয়েছেন সিএনজি চালক। বুধবার (০৭ মে) ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগির বাজারের Read more

তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন
তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে বিকট শব্দ করে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। মুহূর্তেই প্রতিষ্ঠানটির Read more

ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিকেটার
ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিকেটার

খুলনায় জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনের খেলা চলাকালীন অঘটন ঘটে। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাগতিক খুলনার সঙ্গে বরিশালের ম্যাচের প্রথম Read more

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত

শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার Read more

পঞ্চগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুদকের অভিযান
পঞ্চগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুদকের অভিযান

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট জিল্লুর রহমান ও ওয়ার্ড ইনচার্জের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স শিল্পী খাতুনের অনিয়ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন