ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন সুজন ফকির। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত শাওনকে (২০) আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবক ও অভিযুক্ত আপন চাচাত ভাই।সুজনের বাবা খোকন ফকির জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে কে ধান দেবে তা নিয়ে কথাকাটাকাটি হয় দুই ভাইয়ের মধ্যে। একপর্যায়ে শাওন অকথ্য ভাষায় সুজনকে গালাগাল করতে থাকলে সুজন একটি লাঠি নিয়ে প্রতিবাদ করতে যায়। এ সময় শাওন ছুরি দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সুজন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কুমিল্লা মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকৎসক। পরে কুমিল্লা নেওয়ার পথেই মারা যায় সুজন। সুজনের একটি ৩ বছরের ছেলে ও একটি ৭ মাসের মেয়ে সন্তান রয়েছে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, মূলত ধান শুকানোকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাওনকে আটকের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী শফিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান Read more

ঢাবিতে ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত কমিটি
ঢাবিতে ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৫ বছরে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে Read more

স্ত্রীকে হত্যা, প্রতিশোধে স্বামীর ঘরে আগুন দিল জনতা
স্ত্রীকে হত্যা, প্রতিশোধে স্বামীর ঘরে আগুন দিল জনতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত স্বামীর দুটি বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে। Read more

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ডাকাতি করার সরঞ্জাম, পুলিশের পোশাক, ওয়াকিটকিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে Read more

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড

শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক ব্রিটিশ নাগরিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুমিল্লার শ্রম আদালত। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলার Read more

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার
জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন