মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর  ভাটি বলাকী গ্রাম এলাকায় মেঘনা নদী সংলগ্ন খালে জোয়ারের স্রোতে   ভেসে যায়  প্রায় অর্ধশত গরু। একের পর এক ভেসে উঠছে মরা গরু। বিশাল ক্ষতির মুখে পড়েছে এই এলাকার সাধারণ কৃষক। ভুক্তভোগীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।খবর নিয়ে জানা যায়, শুক্রবার (২৩ মে) বিকাল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ খালে এই ঘটনা ঘটে । এ ঘটনায় ১ কোটি ২৫ লক্ষ টাকার মত আর্থিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষকদের সূত্রে জানা গেছে।স্থানীয়দের তথ্য অনুযায়ী, কৃষক মহসিনের ৪টি, নাহিদের ৩টি, ইয়ানূরের ৩টি, এমার ২টি, মাসুমের ১টি, আবুল হোসেনের ৩টি, শাহজালালের ৩টি, কবির হোসেন খানের ৩টি, শরিফ শরিফ হোসেনের ৩টি, তরিকুল ইসলামের ২টি সহ অর্ধশতাধিক গরু পানির তোড়ে ভেসে যায়।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শ্যামল খান বলেন, ‘ আজকের দিনটি আমাদের গ্রামবাসীর জন্য একটি ক্ষতিকর  দিন হয়ে থাকবে। আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। ভাটি বলাকী গ্রাম সংলগ্ন চরে খাস খাইয়ে গরুগুলো লালন-পালন করে সবাই। গ্রাম এবং চরের মধ্যে ছোট একটি খাল রয়েছে। খাল পাড়ি দিয়ে চরে গিয়ে ঘাস খেয়ে প্রতিদিন বিকালে গরুগুলো আবার নিজ গোয়ালে ফিরে আসে।  শুক্রবার (২৩ মে) বিকালে খাল পাড় হবার সময় হঠাৎ জোয়ারের পানির তোড়ে এবং কচুরিপানার চাপে অর্ধশতাধিক  গরু ভেসে যায়। এর মধ্যে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪১টি মৃত গরু উদ্ধার করা হলেও এখনোও অনেক  গরু নিখোঁজ।ভুক্তভোগী কৃষক মহসিন বলেন, ‘ এমন ঘটনা জীবনেও ঘটে নাই। এমন কিছু ঘটতে পারে তা আমরা চিন্তাও করি নাই। আমার ৪টি গরু পানির তোড়ে ভেসে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি’।বিষয়টি সম্পর্কে হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, ‘ এরকম একটি খবর আমিও পেয়েছি। স্থানীয় ইউপি সদস্যকে এ ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য বলা হয়েছে’।বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা  মো.ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক বলেন, ‘ বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছি আমরা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা তাদের সাহায্য করবো’।বিষয়টি সম্পর্কে জানতে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন আমাদের পক্ষ থেকে  যতটুকু সম্ভব সহযোগিতা করবো । এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের পরের জীবন ‘খুবই মজার’, বললেন শিরিন শিলা
বিয়ের পরের জীবন ‘খুবই মজার’, বললেন শিরিন শিলা

গত বছরের অক্টোবরে দীর্ঘদিনের প্রেমের পরিণতি পায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলার। ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল Read more

জুলাই শহীদদের কবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই শহীদদের কবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র-জনতার আন্দোলনে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের গণকবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে  লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত Read more

দেবীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ
দেবীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক যুবলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর, অর্থ ছিনতাই এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মো. মজিবর রহমান মঙ্গলবার Read more

সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন