নিরাপদ জীবনের আশায় প্রাণপণ সাগর পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি হলো আরও ৪২৭ রোহিঙ্গার। চলতি মে মাসের শুরুতে মিয়ানমার উপকূলে পৃথক দুটি ভয়াবহ নৌকাডুবিতে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে ইউএনএইচসিআরের কক্সবাজার অফিসের যোগাযোগ কর্মকর্তা মোশারফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রপথে এ ধরনের বিপজ্জনক যাত্রায় প্রতি পাঁচজন রোহিঙ্গার মধ্যে একজন নিখোঁজ কিংবা মারা যাচ্ছেন। ফলে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর এখন বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সমুদ্রপথে পরিণত হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম দুর্ঘটনাটি ঘটে ৯ মে, যেখানে ২৬৭ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। যাত্রীদের বেশিরভাগই কক্সবাজারের ক্যাম্প এবং কিছু রাখাইন রাজ্য থেকে যাত্রা করেছিলেন। এই ট্র্যাজেডি থেকে মাত্র ৬৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।পরদিন ১০ মে, দ্বিতীয় নৌকাডুবিতে ২৪৭ জন রোহিঙ্গা আরোহী ছিলেন। সেখান থেকেও মাত্র ২১ জন বেঁচে ফেরেন। অর্থাৎ, মাত্র দুই দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে ৪২৭ জন রোহিঙ্গার।এছাড়া, ১৪ মে আরও একটি নৌকাকে মিয়ানমার উপকূলে আটকানোর খবরও জানিয়েছে সংস্থাটি, যাতে ছিলেন ১৮৮ জন রোহিঙ্গা। এসব মানুষ প্রাণ বাঁচাতে পথে নেমেছিলেন, কিন্তু অনেকেই গন্তব্যে পৌঁছানোর আগেই হারিয়ে গেলেন গভীর সমুদ্রে।এ বিষয়ে ইউএনএইচসিআরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হাই কিয়ং জুন বলেন, “সহায়তা তহবিলের ঘাটতির কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। নিরাপত্তা ও সম্মানজনক জীবনের আশায় তারা বিপজ্জনক পথ বেছে নিচ্ছেন। এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয়- আশ্রয়দাতা দেশগুলোতে সুরক্ষা নিশ্চিত করা এবং সমুদ্রপথে সম্মিলিত মানবিক উদ্যোগ নেওয়া জরুরি।”তিনি আরও জানান, ২০২৫ সালে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সংস্থাটির ৩৮৩.১ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৩০ শতাংশ।এদিকে, কক্সবাজারের উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা নেতা মো. জোয়ের বলেন, “রোহিঙ্গারা যখন রাখাইনে প্রত্যাবাসনের আশা করে, তখনই দালালরা তাদের বিভ্রান্ত করে সাগরপথে পাঠিয়ে দেয়। অর্থের বিনিময়ে দালালচক্র এই মানবপাচার চালিয়ে যাচ্ছে, যার পরিণতিতে আমরা বারবার এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হচ্ছি। দালালদের দমন ছাড়া এই প্রাণহানি বন্ধ করা সম্ভব নয়।”এই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে ইউএনএইচসিআর ও সংশ্লিষ্টরা দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি
ইচ্ছামতো আকার নিতে পারে এই ব্যাটারি

বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যাটারি ব্যবহার করা হয়। এসব ব্যাটারি একেকটি একেক আকারের হয়ে থাকে। তবে এখন এমন এক ধরনের বিশেষ Read more

কুড়িগ্রাম-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী সালেহী
কুড়িগ্রাম-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী সালেহী

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। ‎রোববার (১৮ Read more

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন Read more

ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫
ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫

মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সুজন মিয়া হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নিজ Read more

কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দেওয়া তামান্নার আগাম জামিন
কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দেওয়া তামান্নার আগাম জামিন

চট্টগ্রামের কুখ্যাত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন তামান্নার ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে জামিন কেনার’ ঘোষণা নতুন করে আলোচনার Read more

ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশিদের জন্য আসছে নতুন নিয়ম
ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশিদের জন্য আসছে নতুন নিয়ম

ব্রিটেনে পাড়ি জমাতে চাওয়া অভিবাসনপ্রত্যাশিদের এ লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে এমন নিয়ম আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী ৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন