ছাত্র-জনতার আন্দোলনে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের গণকবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রায়েরবাজারে কতজনের কবর আছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মোট ১১৪টি কবর আছে।আগামীকাল গণহত্যার একবছর, এই গণহত্যার বিচারপ্রক্রিয়ার কি অবস্থা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া তো চলতেছে। আমার একটা অনুরোধ- দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের কবরের ইটগুলো ভালো দিচ্ছে না এগুলো আপনারা একটু প্রচার করবেন।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে শতাধিক শহীদের দাফন করা হয়েছে। তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায়নি। এগুলো আমাদের চিন্তাভাবনা আছে। খুব তাড়াতাড়ি আমরা তাদের শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন তাদের আত্মীয়-স্বজন অনেকেই কবর থেকে উঠানো হোক এটা রাজি হয়নি। এখন তারা রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় তাহলে তাদের লাশগুলো আমরা ডিএনএ এর মাধ্যমে শনাক্ত করব।এই লাশগুলো পোস্টমর্টেম হয়নি ডিএনএ হয়নি। এই প্রক্রিয়াগুলো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ডিএনএ করা হবে সেহেতু লাশগুলো পোস্টমোর্টেম হয়ে যাবে। এটা ডাক্তারদের মাধ্যমে হবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে। তখন তারা বিস্তারিত বলতে পারবে এটা কোন প্রক্রিয়ায় হবে।পোস্টমর্টেম না হওয়ায় অনেক মামলার তদন্ত আটকে আছে, এটা নিয়ে কি ভাবছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের অনেকেই শহীদ হয়েছেন। অনেকগুলো মামলা কিন্তু বিচারাধীন। কিছু মামলার বিচার শুরু হয়েছে। এই মামলাগুলোর ও প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এগুলোও আস্তে আস্তে হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বিচারের আওতায় আনা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেপ্টেম্বরে সংক্ষিপ্ত বিচারে ডিএমপির ২৫৭ মামলা নিষ্পত্তি
সেপ্টেম্বরে সংক্ষিপ্ত বিচারে ডিএমপির ২৫৭ মামলা নিষ্পত্তি

ঢাকা মহানগরীর অপরাধ দমনে এবং ট্রাফিক সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে সেপ্টেম্বর মাসে ২৫৭টি মামলা নিষ্পত্তি করেছে ঢাকা Read more

চট্টগ্রাম বোর্ড সেরা আনোয়ারার মেহেজাবীনকে তারেক রহমানের শুভেচ্ছা
চট্টগ্রাম বোর্ড সেরা আনোয়ারার মেহেজাবীনকে তারেক রহমানের শুভেচ্ছা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ২০২৫ পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের শিক্ষার্থী তাজনীন মেহেজাবীন Read more

এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা
এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা

ইসরায়েলি অবরোধের জেরে গাজার অভুক্ত মানুষের জন্য বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে কানাডা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আবারও গাজায় আন্তর্জাতিক আইন Read more

রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’
রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’

দীর্ঘ দিন ধরে রাতে জ্বলছে না বরিশালের কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতুর বৈদ্যুতিক বাতিগুলো। ফলে সন্ধ্যার পর থেকে অন্ধকারে Read more

পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু
পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন