গত বছরের অক্টোবরে দীর্ঘদিনের প্রেমের পরিণতি পায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলার। ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন তিনি। বলা বাহুল্য, বিয়ের পর থেকেই শিরিন-সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি।তবে নিজেদের প্রেমজীবন নিয়ে বরাবরের মতোই অকপট ছিলেন এই তারকা যুগল। ছয় বছরের এই সম্পর্কে বুনেছিল নানান গল্প।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের পরিচয় সম্পর্কে কথা বলেন শিরিন শিলা। অভিনেত্রীর কথায়, আমাদের পরিচয় হয়েছে আমাদের একটি বান্ধবীর মাধ্যমে। আমার একটা খুবই ক্লোজ বান্ধবী ছিল, ও (সাজিল) তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড।শিরিন শিলা বলেন, ‘আমার বান্ধবী যখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত, আমাকে একদিন নিয়ে যায়। গিয়ে দেখলাম ও বসা। তো এরপর থেকে পরিচয়, হাই হ্যালো কথা বলা। প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত।’নিজেদের খুনসুটি নিয়েও কথা বলেন নায়িকা। বলেন, ‘প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত। আমার হাজবেন্ডের সমস্যা হলো, ও খোঁচা মেরে মেরে কথা বলত। ওর আরেকটা বাজে অভ্যাস, ও খুব মানুষকে পচায়। আমিও অভ্যস্ত হয়ে গেছি। আগে যখন পচাইত, বয়ফ্রেন্ড বলে কিছু বলতে পারতাম না। এখন শ্বশুর-শ্বাশুড়ির কাছে বিচার দেই।’বিয়ের পরে নিজেদের পরিবর্তন নিয়ে শিরিন শিলা বলেন, ‘পরিবর্তন একটাই, আগে চুরি করে প্রেম করতাম, আর এখন সবাই জানে, আমরা দুজন হাজবেন্ড-ওয়াইফ, এখন কোথাও গেলে লুকাতে হয় না।’কথা প্রসঙ্গে সেই সাক্ষাৎকারে উঠে আসে, বিয়ের পরের জীবন কেমন? উত্তরে নায়িকা বলেন, ‘খুবই মজার।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা

রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল ও জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার Read more

আপিলের দ্বিতীয় দিনে ইসির শুনানি কার্যক্রম শুরু
আপিলের দ্বিতীয় দিনে ইসির শুনানি কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন Read more

শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ
শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ পঞ্চম দিনে গড়িয়েছে। আন্দোলনের অংশ হিসেবে Read more

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে Read more

মোমের আলোয় ভাসলো শেরপুরের গারো পাহাড়
মোমের আলোয় ভাসলো শেরপুরের গারো পাহাড়

হাতে মোমবাতি, ঠোঁটে প্রার্থনার সুর—এভাবে দুই কিলোমিটারেরও বেশি আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিলেন হাজারো ভক্ত। গন্তব্য ছিল মা মারিয়ার আশীর্বাদপ্রাপ্ত Read more

পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা
পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা

৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিতের পরও সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় পিএসসি সংস্কার দাবিতে আবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন