জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ দিন পেরিয়ে গেলেও যমুনা নদীর পাড় ভেঙে নিখোঁজ সুমন দাস মাঝির (২২) সন্ধান মেলেনি। তিনি দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়নের হলকারচর ফুটানি বাজার এলাকার সুরিন্দা মোহন দাসের ছেলে।জানা যায়, গত মঙ্গলবার (২০ মে) বিকেলে দেওয়ানগঞ্জের ফুটানি বাজার ঘাট থেকে গাইবান্ধার বালাসী নৌ-ঘাটের উদ্দেশ্যে একটি নৌকা ছেড়ে যায়। নৌকা কিছুদূর চলার পর প্রচণ্ড ঝড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। নৌকা নদীর ধারে চিকাজানী ইউনিয়নের খানপাড়া গ্রামে এসে আটকে যায়। ঘটনার সময় সুমন মাঝি নৌকা সরানোর চেষ্টা করলে হঠাৎ নদীর পাড়ের মাটি ধসে নদীতে তলিয়ে যান তিনি। অন্য যাত্রীদের ডাকচিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করতে সক্ষম হলেও সুমন মাঝিকে উদ্ধার করা যায়নি।পরবর্তীতে এলাকাবাসী দেওয়ানগঞ্জ ও জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির গভীরতা ও দুর্যোগজনিত কারণে সুমন মাঝিকে উদ্ধার করা অসম্ভব হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে।এদিকে নিখোঁজের পরদিন বুধবার, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান সুমন মাঝির পরিবারের সাথে দেখা করে আর্থিক সহায়তা প্রদান করেন এবং নিখোঁজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, যমুনা নদীতে পাড় ভেঙে সুমন দাস নামে এক নৌকার মাঝি নিখোঁজ হয়েছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ
নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ

নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় জব্দ করা গাঁজার পরিমাণ নিয়ে অনিয়মের অভিযোগে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ও Read more

‘ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠকের কথা কোথাও বলিনি’
‘ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠকের কথা কোথাও বলিনি’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন—এমন কথা তিনি কোথাও বলেননি বলে Read more

বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ
বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ

অস্ট্রেলিয়া–ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচে জয় পেল বৃষ্টি। ক্যানবেরার ম্যানুকা ওভালে একাধিকবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে Read more

ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল
ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে: মির্জা ফখরুল

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেটা হতে হবে সমতার ভিত্তিতে Read more

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেপ্তার
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে (অব.) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে বাসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন