বিশ্বে বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। ১৬১ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে থাকা ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেয়া হয়েছে।আইকিউএয়ারের দেয়া তথ্যে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুর মানের স্কোর ১৫৩, তৃতীয় স্থানে থাকা চিলির সান্তিয়াগোর স্কোর ১৩৯। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। পঞ্চম স্থানে আছে ভারতের দিল্লি, বাতাসের মান ১৩৭।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমিউনিটি ক্লিনিকের জমি নিয়ে বিরোধ, লাঞ্ছিত সরকারি কর্মচারী
কমিউনিটি ক্লিনিকের জমি নিয়ে বিরোধ, লাঞ্ছিত সরকারি কর্মচারী

পঞ্চগড়ের দেবীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের জমি নিয়ে পারস্পারিক অভিযোগের প্রেক্ষিতে লঙ্কা কাণ্ডের অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত একের পর এক বিরোধে আদালতে Read more

নেত্রকোনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য
নেত্রকোনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

নেত্রকোনায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চার কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ ও Read more

অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযোগী হাবিপ্রবির দশতলা একাডেমিক ভবন
অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযোগী হাবিপ্রবির দশতলা একাডেমিক ভবন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একমাত্র দশতলা একাডেমিক ভবন, যা অব্যবস্থাপনা ও অযত্নে বিশ্ববিদ্যালয়ের জন্য বোঝা Read more

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী
‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক Read more

ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের তথ্য জানালো স্পেন
ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের তথ্য জানালো স্পেন

ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাছাড়া বিশ্বের দখলদার দেশটির সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা Read more

চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন
চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন

চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন