অস্ট্রেলিয়া–ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচে জয় পেল বৃষ্টি। ক্যানবেরার ম্যানুকা ওভালে একাধিকবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করতে হয় ম্যাচটি।এর আগে পার্থে প্রথম ওয়ানডেতেও (১৯ অক্টোবর) বারবার বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হয়েছিল, যদিও সেদিন ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ফলাফল নির্ধারণ করা সম্ভব হয়েছিল। কিন্তু এবার বৃষ্টি আর সুযোগ দিল না।বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হয়। টস জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। শুরুটা ভালোই করেছিল ভারত, কিন্তু ৫ ওভার শেষে প্রথম দফায় বৃষ্টি নামলে খেলা থেমে যায় প্রায় ৪০ মিনিটের জন্য। পরে খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৮ ওভারে।ভারত তখন ৯.৪ ওভারে ১ উইকেটে ৯৭ রান তুলেছে, এমন সময় ফের বৃষ্টি নামে। ৬৩ মিনিট অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি হবে মেলবোর্নে, আগামী শুক্রবার (৩১ অক্টোবর)। এরপর ২, ৬ ও ৮ নভেম্বর যথাক্রমে হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনের গ্যাবায় অনুষ্ঠিত হবে বাকি তিন ম্যাচ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত
কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত

কক্সবাজার শহরে আবির্ভূত হয়েছে দুই দুর্ধর্ষ প্রতারক। তাদের ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী, বিত্তশালী পরিবার, এমনকি প্রবাসীরাও। জমির মালিক Read more

জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ
জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ

২০২৫-২৬ অর্থ-বছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থ-বছরের একই সময়ের তুলনায় প্রায় Read more

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব Read more

বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বরিশালে ৫ম দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বরিশালে ৫ম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অপসো স্যালাইন লিমিটেডে চাকরি হারানো পাঁচ শতাধিক শ্রমিক। শ্রমিকরা কারখানার মূল ফটকের Read more

রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কক্সবাজারের রামুতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে বিবিশন বড়ুয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন