স্বাধীনতার ৫৪ বছরেও গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইসলামপুরে ভাঙ্গা সেতু খ্যাত ডংকার বিলে সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। এ সড়ক দিয়ে শিল্পকারখানার শ্রমিক ও শিক্ষার্থীরা চলাচল করেন। পায়ে হেঁটে ও বাঁশের সাঁকো পাড় হয়ে স্থানীয় ব্যক্তিদের নাওজোড় থেকে কাশিমপুরে যেতে হয়। যারা যানবাহনে কাশিমপুর যেতে চান তাদেরকে কোনাবাড়ির যানজট ঠেলে ৬ কিলোমিটার ঘুরে যেতে হয়।স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কটি ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার ডংকা বিলের ওপর। সেতু না থাকায় এ পথে যানবাহন চলতে পারে না। ফলে ওয়ার্ডের নাওজোড় থেকে স্থানীয় ব্যক্তিদের কাশিমপুরে যেতে প্রতিদিন সময় লাগে প্রায় এক ঘণ্টা। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয় তাদের। আশেপাশে শিল্পকারখানা গড়ে উঠলেও সড়কটির কাশিমপুর অংশে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।পোশাক শ্রনিক রবিন জানান, সাপ্তাহিক ছুটির দিনে বন্ধুদের নিয়ে ঘুরতে আসি এখানে। এই ভাঙ্গা সেতুটা ৫৪ বছর ধরে এই অবস্থা শুনে আসছি এবং দেখছি। সেতুটি হলে দুই পাড়ের মানুষের ভোগান্তি কমতো এবং এটি একটি পর্যটন সম্ভাবনাময় এলাকা হয়ে যেত। অটো চালক শহিদুল জানান, ১৫ বছর ধরে এই এলাকায় গাড়ী চালাই। নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু এই সড়ক ও সেতু আজও হয়নি। ইসলামপুর থেকে ডংকার বিলের ফেউসারঘাড়া এলাকায় ব্রীজ নির্মাণ না হওয়ায় কাশিমপুরের সাথে যাতায়াতে কষ্ট করতে হয়। সিটি করপোরেশনের বয়স এক যুগের বেশী হইছে কিন্তু এখন পর্যন্ত সেতু তৈরি হয়নি। যার ফলে ঐ পাড়ের মানুষের যাতায়াতে ভোগান্তি।গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৬ চঃদাঃ) রকিবুল হাসান রাসেল সময়ের কণ্ঠস্বর কে বলেন, ইসলামপুরে ১৪ নং ওয়ার্ডের রাস্তা ও যে ব্রিজ রয়েছে এটি জাইকার একটি প্রজেক্ট, আমরা শীগ্রই টেন্ডার আহবান করবো,ঠিকাদার নির্বাচিত করার পর কাজ দরা হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে
সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ।শুক্রবার (৩ এপ্রিল) Read more

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) Read more

দেশব্যাপী একযোগে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল
দেশব্যাপী একযোগে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার Read more

তিমি নিয়ে গবেষণায় মিলল স্ট্রোক ও ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা
তিমি নিয়ে গবেষণায় মিলল স্ট্রোক ও ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিশেষ প্রজাতির গুজ বিকড তিমি পৃথিবীতে গভীরতম ডুব দেয়ার রেকর্ডধারী প্রাণী। এটি প্রায় ৯ হাজার ৮১৬ ফুট গভীরে ডুব দিতে Read more

উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি
উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সিউলের কাছে Read more

কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১
কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১

গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন