ভুটান নারী ফুটবল লিগে অংশ নিতে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পাঁচ ফুটবলার সানজিদা আক্তার, রুপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা এবং শামসুন্নাহার সিনিয়র। তবে দলের অন্যতম অভিজ্ঞ ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার এখনও ক্লাবের ওয়ার্ক পারমিট না হওয়ায় যেতে পারেননি। সব ঠিক থাকলে কয়েকদিন পর তিনিও দলের সঙ্গে যোগ দেবেন। রোববার (১৩ এপ্রিল) সকালে সানজিদা আক্তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। এর আগেই ভুটানে যান জাতীয় দলের চার ফুটবলার- সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া এবং মনিকা চাকমা। তারা সবাই পারো এফসি’র হয়ে খেলবেন। অন্যদিকে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন মাসুরা পারভীন, রুপ্না চাকমা এবং কৃষ্ণা রানী সরকার। থিম্পু সিটি দলের হয়ে খেলবেন সানজিদা, মারিয়া এবং শামসুন্নাহার।ভুটান নারী লিগ শুরু হবে ২৫ এপ্রিল থেকে। বাংলাদেশের তুলনায় ভুটানের নারী লিগের সময়কাল অনেক দীর্ঘ। ফিকশ্চার অনুযায়ী, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৯টি ম্যাচ রয়েছে যেখানে কয়েকটি ম্যাচের মধ্যে মাসখানেক ব্যবধানও রয়েছে। এই সময়ের মধ্যে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে হবে বাংলাদেশ নারী দলকে, যা জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে অনুষ্ঠিত হবে। কোচ পিটার বাটলার যদি ভুটানে থাকা ফুটবলারদের দলে ডাকেন, তাহলে তাদের পর্যাপ্ত প্রস্তুতির সময় পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে যাচ্ছে।এদিকে, কিছুদিন আগেই ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছিলেন সাফ জয়ী দলের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার। তবে আলোচনা শেষে ১৩ জন অনুশীলনে ফিরেছেন। তাদের মধ্যে পাঁচজন আবার এখন ভুটানে পাড়ি জমিয়েছেন। অনুশীলনে যোগ দিলেও এখনও তাদের সঙ্গে কোনো চুক্তি করেনি বাফুফে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, অনুশীলনে ফিরলে দ্রুত চুক্তি হবে। তবে সাধারণ সম্পাদক ও নারী ফুটবল উইংয়ের প্রধান বর্তমানে এএফসি কংগ্রেসে থাকায় বিষয়টি ঝুলে আছে।ভুটানে থাকা ফুটবলারদের সঙ্গে চুক্তি নিয়েও বাফুফের কোনো স্পষ্ট অবস্থান এখনো জানা যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭
আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সাত সদস্যের সক্রিয় ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে Read more

সাতকানিয়ায় আইনশৃঙ্খলা সভায় অনাহূতদের দাপট, ফাঁস হচ্ছে গোপন তথ্য!
সাতকানিয়ায় আইনশৃঙ্খলা সভায় অনাহূতদের দাপট, ফাঁস হচ্ছে গোপন তথ্য!

প্রতিটি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক কারবারি, সন্ত্রাসী, চোরাকারবারি, চাঁদাবাজ এমনকি অস্ত্রবাজ ও সংশ্লিষ্টদের নামসহ নানা সংবেদনশীল বিষয় নিয়ে Read more

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় Read more

অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রোববার Read more

ফরিদপুরে মসজিদের চাবি নিয়ে সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর ভাঙচুর
ফরিদপুরে মসজিদের চাবি নিয়ে সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরের সালথা উপজেলায় মসজিদের চাবি না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ Read more

দেশে পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে
দেশে পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন আইনে পরিবারের সদস্য ছাড়াও অন্য ঘনিষ্ঠজনদের নিঃস্বার্থভাবে কিডনিসহ বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন