ভোলার বোরহানউদ্দিনে পৃথক দু’টি দুর্ঘটনায় এক কিশোরসহ দু’জনের মৃত্যু হয়েছে। অপর আরেকটি ঘটনায় হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলায় পৃথক এই তিনটি দুর্ঘটনা ঘটে।পুলিশ এবং কয়েকটি আইনপ্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের জামালকান্দি এলাকায় সকাল ৮টার দিকে ইট বোঝাই একটি ট্রলি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এসময় পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মিজানুর রহমান নামে ট্রলির চালক মারা যান। তিনি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।অপরদিকে, একই ওয়ার্ড থেকে মো. তানজিল ইসলাম নাহিদ নামের এক কিশোরের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নাহিদ ওই ওয়ার্ডের মো. শফিজল হাওলাদারের ছেলে।পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, নাহিদ প্রায়ই তাঁর মাকে টাকার জন্য মারধর করতো। সে নেশাগ্রস্ত ছিল। সোমবার রাতের কোনো একসময় ঘরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।এছাড়াও বেলা দেড়টার দিকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামে মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ হন। বিকেল ৫টা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, বোরহানউদ্দিন উপজেলায় যে দু’টি মৃত্যুর ঘটনা ঘটেছে। সে দু’টি ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।এছাড়াও নিখোঁজ শিশুটিকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন তজুমদ্দিন থানার ওসি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬

ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন।ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত টেলিভিশন Read more

আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট
আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট

মাগুরার চাঞ্চল্যকর আছিয়ার ধর্ষণ মামলার চার্জশিট এক মাস পর দাখিল করা হয়েছে।রোববার (১৩ এপ্রিল) চারজন আসামির বিরুদ্ধে এই মামলার চার্জসিট Read more

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো দক্ষিণ কোরিয়া
স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো দক্ষিণ কোরিয়া

স্কুলে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া। আইন আকারে এমন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর মধ্যে এটি অন্যতম।বুধবার (২৭ Read more

নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
নাগরপুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ী দুই ঘাটলা পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নাগরপুর Read more

সুখবর পেলেন ফরিদপুর বিএনপির ৭ নেতা
সুখবর পেলেন ফরিদপুর বিএনপির ৭ নেতা

ফরিদপুর-১ আসনের বোয়ালমারী ও মধুখালী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন